সুর আর অচিনপুর
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিয়র ধারে দাড়িয়ে থেকে
বাজাও একি সুর-
ঘুমের দেশে স্বপ্ন বেশে
হাড়াই সমুদ্দুর ।
তোমার ডাকে ঘুম ভাঙ্গেনা-
স্বপ্ন ভাঙ্গে রোজ,
স্বপ্ন ভাঙার জ্বালা কিযে
রাখনিতো খোজ ।
স্বপ্ন হারাই, শব্দ হারাই,
ছন্দ হারাই আরো
মন খারাপের অযুহাতে
কষ্ট করি জড়ো ।
সুখপাখি আর অচিনপুরে
হয়না আজ আর যাওয়া,
তোমার সুরে সব হারিয়ে
আধার ছুতে চাওয়া ।
আধার বড় আপন লাগে,
আপন কালোর বুনন ।
মনটা কেবল হাতরে বেড়ায়-
আলোর অনুরনন ।
তবু তোমার সুর থামেনা
সুখ থেমে যায় আগে ,
কষ্টগুলোর ভেলায় তোমার
চড়তে কেমন লাগে ?
তোমার কিছু যায় আসেনা
তবু তুমি ছোট,
কাল হতে কাল কালান্তরে
নীরব হয়ে হাট ।
রাখ তোমার কারিগরি
রাখ তোমার জাদু ।
অন্ধকারের আড়াল থেকে
বাশি বাজাও শুধু ।
সুর না ছাই চিত্ত জ্বলে,
কেমন করে ছড়াও ?
কেমন করে কালের ভীড়ে-
স্মৃতির শরীর পোড়াও ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন