সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৪০
বউ সুন্দরী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভারতীয় 'বউ সুন্দরী'রা এখন রংপুরে। শহরের প্রায় সর্বত্রই চোখে পড়ে বউ সুন্দরী। এসব সুন্দরীকে একনজর দেখতে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন, কেউ আবার হুমড়ি খেয়ে পড়ছেন! কেউ একনজর দেখে অন্যের মুখের দিকে তাকাচ্ছেন। কিন্তু না ! অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও বউ সুন্দরীদের কাছ থেকে দূরেই থাকতে হচ্ছে। ভারতীয় এ বউ সুন্দরীরা আসলে কেউই সুন্দরী ললনা নয়। এরা আদতে ভারতীয় রসাল আম। যার নাম বউ সুন্দরী। অসময়ে ভারতীয় এ বউ সুন্দরী আমে রংপুরের ফলের বাজার অনেকটাই সয়লাব হয়ে গেছে। শহরের প্রায় সব ফলের দোকানেই দেখা মেলে এর। এসব দেখে পথচারীরা কমবেশি থমকে দাঁড়ান কিংবা দূর থেকে হলেও একপলক তাকায়। একনজর দেখে দামও জিজ্ঞেস করেন কেউ কেউ। কিন্তু না! অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই কিনতে সাহস পান না। দাম শুনেই দ্রুত সটকে পড়েন তাঁরা। নবাবগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী আজমল হোসেন জানান, প্রতিবছর আম মৌসুমের আগেই ভারতীয় এসব সুন্দরী আম চলে আসে রংপুরে। যথারীতি এ বছরও এসেছে। এবারও অন্যান্য বছরের মতো সব শ্রেণীর মানুষই অন্তত একবার নেড়েচেড়ে দেখছেন। তবে দাম শুনে অনেকেই দোকানের কাছে বেশিক্ষণ দাঁড়াচ্ছেন না। অন্য ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতি কেজি বউ সুন্দরী এবার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে, যা গতবারের তুলনায় একটু বেশি। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বহু কষ্টে দুই-এক কেজি কিনলেও উচ্চবিত্ত শ্রেণীর মানুষ গাড়ি হাঁকিয়ে এসে ছোঁ মেরেই নিয়ে যাচ্ছেন যাঁর যতটুকু ইচ্ছা। এমন তথ্য জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক ব্যবসায়ী বলেন, 'দেশি আমদানিকারকরা এলসি করে কিছু আম আনলেও বেশির ভাগই আসছে এলসির নামে ট্যাক্স ফাঁকি দিয়ে। যে কারণে দাম একটু কম। তা না হলে দাম আরো বেশি হতো। সুত্র: কালের কন্ঠ
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।