somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলেও বলবেন না যে নারী দিবসের প্রয়োজন নেই । এর প্রয়োজন আছে এবং থাকবে আজীবন ।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কেউ নারী দিবসের প্রয়োজনীয়তা অনুভব করেন না । কেন করেন না সেটাও ব্যাখ্যা করে বলেছেন তাদের নিজেদের মত করে । একজন আধুনিক পুরুষের বাণী তুলে ধরলাম, " নারী দিবসের কি আছে? পুরুষ দিবস ত কোথাও নাই। তাই না?
সব দিবস'ই হোক নারী এবং পুরুষের। সমানে-সমান! যে যা খুশি করুক, যেভাবে খুশি। দিবস দিয়ে আইডেন্টিফাই না করা হউক। এটাই কাম্য!"

ঠিক আছে , অসুবিধা নেই -- এরকম কামনা বাসনা করতেই পারে একজন "স্বাধীন আধুনিক পুরুষ" ।এই ধরনের যারা ভাবেন তাদের কাছে আমার সবিনয়ে ছোট্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন-- আপনারা কি জানেন কোন কিছু বিশেষ ভাবে কেন পালন করা হয় ? জানি এই সহজ প্রশ্নের উত্তরটি আপনারা ভুলে গিয়েছে । কোন সমস্যা নেই আমি বলে দেব এখনি । মানুষ আসলে যেটাকে অপ্রয়োজনীয় বিষয় মনে করে সেটা সে ভুলে যায় । আপনাদের কাছে এই নারী দিবসটি খুবই অপ্রয়োজনীয় একটি বিষয় , তাই ভুলে গেছেন হয়তোবা ।
অল্প করে বলি , বেশী বলার সময় নেই । আর তাছাড়া আপনাদেরও হয়তো সময় নেই নারী দিবসের মত অপ্রয়োজনীয় একটি বিষয়ের তাৎপর্য সম্পর্কে জানার ।

নারীরা অনেক বেশী বেশী বঞ্চিত ছিল বহু বহু যুগ ধরে , এখনো অনেক আছে একেবারেই যায়নি । আর এই নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন প্রয়োজন ছিল - সেটা হয়েছে বিভিন্ন ভাবে , লেখকের লেখায় , পথে প্রান্তরে , মিছিল মিটিং এ । যার ফলে নারীরা এখন অনেকটাই এগিয়ে গেছে । যে কোন অধিকার এমনি এমনি আসে না , এজন্য প্রয়োজন হয় বিশেষ কিছু পদক্ষেপের , আন্দোলনের । এও সত্য এই আন্দোলনে কিছু কিছু নারী প্রয়োজনের অতিরিক্ত আন্দোলিত হয়ে পড়েছিল বা এখনো পড়ছে । এটা তাদের দোষ না , এটা সময় এবং পরিস্তিতির কারনে হয়েছে এবং ব্যাক্তি বিশেষে মানসিক চিন্তা চেতনার কারনে হয়েছে । অথবা ভুল বোঝাবুঝির কারণেও হতে পারে । তবে সুশিক্ষিত নারী কখনোই বিদ্বেষমূলক আচরণ করে না বলে আমি মনে করি । কারণ বিদ্বেষ কখনোই ভালো কিছু হতে পারে না , এটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় । এই বিষয় গুলো সবার জানার কথা । যাই হোক হয়তোবা ভুলে গিয়েছে কেউ কেউ ।

তাই বিশেষ ভাবে অর্জিত একটি প্রাপ্তির বিশেষ দিন থাকবেই , যেমন রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে - শহিদ দিবস , স্বাধীনতা দিবস , বিজয় দিবস । এরকম ইন্টারন্যাশনাল ভাবে বেশ ক'টি দিবস রয়েছে যেগুলোর বিশেষ কিছু তাৎপর্য রয়েছে এবং একে বিশেষ ভাবে স্মরণ এবং সম্মান দেখাবার জন্যই এগুলোর বিশেষ দিন ধার্য করা হয় ।

আমার মনে হয় যারা বলে নারী দিবসের প্রয়োজন নেই তারা আসলে অভিনব কায়দায় নারীদের আবার বাক্সবন্দি করতে চায় ধীরে ধীরে । আর কেউ কেউ না বুঝেই অযথা বাক্য অপচয় করে । তারা আধুনিক যুগের মানুষ কিন্তু সেক্সিস্ট মনোবৃত্তি কিছুতেই ছাড়তে পারছে না , এটা হয়তো জীনগত সমস্যা ।

আর একটা কথা- নারী অধিকার বোলতে যে উদ্ভট কিছু ধারণা রয়েছে কিছু কিছু সেক্সসিট পুরুষের মধ্যে সেই ধারনা থেকে বেরিয়ে আসতে আপনাদেরকে বলবো Suffragette(2015) সিনেমাটি দেখুন , উপকার পাবেন । তাহলে কিছুটা ধারনা হবে নারী অধিকার বলতে আসলে কি বোঝায় , এর উৎস এবং কিছুটা তাৎপর্য সম্পর্কেও ধারনা হবে ।

তাই ভুলেও বলবেন না এই দিবসের প্রয়োজন নেই । এর প্রয়োজন আছে এবং থাকবে আজীবন ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×