আমি চুপ চাপ বসে আছি। মনের মাঝে একটু কেমন কেমন জানি লাগছে। খেলা শুরু হয়ে গেছে মনে হয় কিন্তু কিছু বোঝার আগেই আমার কাধে একটা মাথা এসে পড়লো। কেমন জানি একটু শিহরন। আমি খেলায় মনোযোগ দিতে পারছি না। খেলা শুরু হয়ে গেছে পুরাদমে। চারদিকে হই হই রই রই করছে সবাই। মূহূত্তের মধে্য একটা নরম হাত এসে আমায় ঝাপটে ধরলো। আমি বুঝতে পারছি না, আমার কি তাকে বলা উচিত যে প্লিজ আমাকে এভাবে ধরো না, আমি আনকোরা, আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। খেলা মনে হয় পুরা দমে শুরু হয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরা হাত গুলাতে যেন শক্তি বাড়ছে, বেড়ে গেছে সবার হই হই রই রই করা। সত্যি আমার নিশসাস যেন কিছুটা ভারি হয়ে আসছে। আমি খেলায় মনোযোগ ই দিতে পারছি নাহ। নাহ আর কোন চিন্তা ভাবনা নয়, সাথে সাথে আমি আমার বাম হাত দিয়ে তার কাধে জরিয়ে ধরে , তাকে আমার শরীরের আরোও কাছে নিয়ে আসলাম। পুরা দমে খেলা চলছে। আমার হাতের শক্তি আমি একটু একটু করে বাড়াতে থাকি। আমার শরীরের বিভিন্ন জায়গায় নরম মাংসের অনূভুতি পেতে থাকি। মূহূতের মধে্য এ অনূভুতি যেন মস্তিকে পৌছে যায়। নাহ আসলেই খেলা দারুন জমে গেছে। সবাই যেন খেলায় মসগুল , কারোও কোন সময় নেই।
......... অহ... হই হই রই রই......আমি একদমই খেলায় মনোযোগ দিতে পারছি নাহ
সে যেন তার শক্তি আরোও বাড়াতে থাকে...আরোও একদম শরীরের কাছে......মিশে একাকার হয়ে যেতে চায়। আমি বুঝতে পারছি নাহ আমার কেমন অনুভূতি হচ্ছে। মনে হছে সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। আমি মাথা নিচু করে তার কথা শুনার চেষ্টা করি...সবাই গলা ফাটিয়ে হই হই রই রই করছে। খুবই অস্পষ্ট ভাবে তার কথা শুনতে পাই, সে গোংগানোর সুরে আমাকে বলছে," থামতে বলেন...থামতে বলেন, প্লিজ ওদের থামতে বলেন। আমার খুব খারাপ লাগছে।" আমি সতি্যই বুঝতে মারি না, আমার কি করা উচিত...আমার কথায় কোন কাজ হবে কিনা, আমার কথায় এ খেলা বন্ধ হবে কিনা আমি জানি নাহ। তারপর ও মেকি সুরে বলতে থাকি, স্টপ স্টপ...নাহ আমার কথায় তাদের এ উন্মাদনা বন্ধ হচ্ছে নাহ...আমার কেমন জানি লাগছে। খেলার গতি যেন বাড়তে থাকে, এ যেন শেষ হয়ে যাওয়ার আগের মূহূতের ক্ষিপ্রতা...নাহ আমি একদমই এ খেলায় মনোযোগ দিতে পারছি নাহ। ভাল করে চেয়ে দেখি, তার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না প্রবাহিত হচ্ছে...আমার মনের মধে্য কেমন জানি লাগছে......সত্তিই বুঝতে পারছি না, এ কেমন অনুভুতি। সে কিনবা আমি কেউই নিজেদের বন্দন একটু ও হাল্কা হতে দিচ্ছিনা। এক সময় বন্দ হয়ে আসে এ খেলা...চারদিকে কেমন জানি একটা নিরবতা।
সবার হই হই রই রই করা থেমে যায়। কিন্তু আমার মনের মধে্য কেমন কেমন করা থেকেই যায়। আমরা পরস্পরকে জরিয়ে বসে থাকি আরোও কিছু সময়।
আমি লক্ষ্য করি, নামার সময় সে তার উড়না দিয়ে চোখ মুছতে মুছতে নামছে। সবাই যেন কেমন কেমন করে আমাদের দিকে তাকাচ্ছে। আমি চুপ চাপ হয়ে আছি, চেহারার মধে্য কোন অনোভূতির প্রকাশ নেই, যেন কিছু ই হয় নি, যেমন ছিলাম তেমন ই আছি। নেমে আসার ৮ বা ৯ কদম হাটার পর আবার তাকাই খেলনাটার দিকে। কেমন যেন দৌত্তের আকৃতিতে খেলনাটা তৈরি করা হয়েছে, তারা নাম দিয়েছে ম্যাজিক কারপেট... সত্যি ই যেন দারুন এক ম্যাজিক।
আমি চুপ চাপ ভাবলেশহীন ভাবে তার পাশাপাশি হাটছি......ইচ্ছে করছে তাকে বলি, চলনা আরেকবার উঠি খেলনাটায়। কিন্তু মনে হচ্ছে বলাটা ঠিক হবে নাহ। পাশাপাশি হাটছি...সে ও চুপ চাপ...কিছু সময় পর তাকে বললাম-
--- হোয়াটস দা নেক্সট ?
সে চুপ চাপ কিছু সময়, তারপর আমার দিকে তাকিয়ে আস্তে করে বললো-
- আই এম সরি।
আমি আমার মুখে হাল্কা হাসি আনে বললাম ---ইটস ওকে।
বার বার মনে হচ্ছিলো, খেলনাটায় আরেক বার উঠতে পারলে ভালোই হতো। কিন্তু, এরকম অনূভুতি গুলো ক্ষনস্থায়ি হওয়াই কি ভালো নয়।
আমি নেড়া বেল তলা গিয়ে যে মজা পেয়েছি, নারিকেল তলায় যাবার সাধ কিভাবে দমন করব......
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


