somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানে বাচ্চাদের ছবি আঁকার ধরন কেন বদলে গেল ?

২১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫-৬ মাস আগের ঘটনা,
একজন প্রসিদ্ধ আর্টিস্টের অনুপস্থিতর কারণে জেলা পর্যায়ের একটি ড্রইং প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলাম ।
যখন বাচ্চারা ছবি আঁকছিল তখন খেয়াল করলাম বেশিরভাগ বাচ্চাদের ছবি আঁকার ধরন প্রায় একই রকম এবং রং বিন্যাসও একই রকম ।
মনে মনে ধারণা করে নিলাম হয়তো সবাই একই শিক্ষকের কাছে ছবি আঁকা শেখে...(কারণ এখানে বেশ কয়েকজন শিক্ষক আছেন যারা সমগ্র জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকেন)
এর কয়েকদিন পর আমার ধারণা ভুল প্রমাণিত হয়...

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নিয়মিতই সমগ্র দেশের বাচ্চাদের আঁকা ছবি আমার টাইমলাইনে দেখতে পাই এবং সেই ছবিগুলোও প্রায় একই রকম রং বিন্যাসও একই রকম...
আমার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে...
বাংলাদেশের বাচ্চারা কি একইভাবে চিন্তা করছে নাকি একইভাবে চিন্তা করার জন্য বাধ্য করা হচ্ছে...

আমার নিজের অভিজ্ঞতায় বলছি...
এখন স্টুডেন্টের গার্ডিয়ান এবং স্টুডেন্ট দুজনের টিচারদেরকে বলে দেয়...
স্যার এভাবে আঁকাইতে হবে , নির্দিষ্ট কিছু ছবি দেখিয়ে বলে এই ছবিটা আঁকতে হবে , এইভাবে শিখান , ওইভাবে শিখান । তাকে প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে ।
তখন বেচারা ড্রয়িং শিক্ষক ভ্যাবাচ্যাকা খেয়ে চিন্তা করতে থাকে ,
স্টুডেন্টকে এখনো পেন্সিল ধরা এবং বেসিক ড্রয়িং শেখাতে পারলাম না , তাকে কিভাবে এত বড় ছবি শিখাই ।।
অথচ,
কিছু বছর আগেও এরকমটা ছিল না...
৫-৬ বছর আগে একটি বহুজাতিক রং কোম্পানির ইভেন্টের কারণে দুইটি জেলার প্রায় ১০০ অধিক প্রতিষ্ঠানের বাচ্চাদের ছবি আঁকা দেখার সুযোগ হয়েছিল...
তখন বাচ্চাদের আঁকার ধরন ছিল অন্যরকম...
আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে বাচ্চাদের মত বেড়ে উঠতে দেয়া উচিত (যতক্ষণ না সে অন্যায় কিছু করছে)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×