somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখের কথায় নয় মুসলমান -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১০।
মুখের কথায় নয় মুসলমান
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

মুখের কথায় নয় মুসলমান
দেহ আত্মা সম্পদ দানে
মুসলমান হয় প্রতীয়মান- ।।

কলেমা তৈয়ব সামান্য নয়
যে বাক্যে মানুষ মুসলমান হয়
ওজন তার ব্রমান্ডময়
খুলে দেখ পাক কোরান- ।।

পাঁচ কলেমা পঞ্চ বেনা
শুধু মন্ত্র পড়লে আদায় হয়না
দশ ইন্দ্রিয় সাধন বিণা
কে বলে আশরাফী ইনসান-।।

মুসলমান হয় আত্মসমর্পণকারী
তাওয়াক্কালতু আল্লাহতে জীবনধারী
তারা লা শরীকে ধরছে পাড়ি
আমার আমার দেয় বলিদান- ।।

সত্য দয়া বিশ্বস্ততা
ধৈর্য্য, সাহস, সরলতা
সরল বিনে সবই বৃথা
সিরাতুল মুস্তাকীমে তারই প্রমাণ- ।।

তনে মনে এক না হলে
কে তারে মুসলমান বলে
সে মুখে কেবল আল্লাহ বলে
অন্তরেতে রয় যে শয়তান- ।।

সংখ্যালঘু মুসলমানগণ
সাগরে কচুরী যেমন
প্রেম সাগরে সর্বক্ষণ
ভেসে ভেসে চলে উজান- ।।

মুসলমানদের নাই কোর্ট কাচারী
তাঁরা একিন বৃক্ষে বাণছে বাড়ী
কাম, ক্রোধ, লোভ, হিংসা ছাড়ি
মুর্শিদ চিনে লয় বর্তমান- ।।

নবীর ভাবে ভাবুক হলে
নবীর স্বভাবেতে স্বভাব নিলে
ভেবে চিন্তে ফরিদ বলে
তবেই মানুষ হয় আদর্শবান- ।।

তাং ০৯/০৩/৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×