আমি তোমা হোতে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৪৭]
আমি তোমা হোতে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমি তোমা হোতে
তুমি আছ আমাতে
মাঝে কেন এত ব্যবধান-
ও মুর্শিদ চান
মাঝে কেন এত ব্যবধান -।।
দেখা দিতে মোরে
তোয়ায় কেবা মানা করে
নইলে কেন এত অভিমান,
যখন আমি ডাকি
তুমি কাছে থাকি
শুনে কর না শুনারই ভান-।।
দুঃখের সাগরে
ভাসাইয়া আমারে
বুঝি আনন্দে নাচে তব প্রাণ,
দুঃখ দিতে নাহি মানা
সইতে দিও ভব যন্ত্রণা
প্রাণে আশা তোমার চরণখান-।।
তুমি আমার প্রাণেশ্বর
আমি তোমার খেলা ঘর
তোমার রূপে আমি রূপবান,
তুমি বিনে আমি অচল
আমি তোমার পরিচয় ফল
সদা করি তোমারি সন্ধান-।।
আমার দিলে ব্যথা
তুমি থাক কোথা
ব্যথার ব্যথী তুমি সুমহান,
কাঙ্গাল ফরিদের মন উতালা
বুঝলাম না তোমার লীলা
না পাই তোমার খেলার অবসান-।।
তাং ১৬-০৬-১৯৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (
ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন
মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ...
...বাকিটুকু পড়ুন