বাদশা জাতে হয়ে আমি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৫৯]
বাদশা জাতে হয়ে আমি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
বাদশা জাতে হয়ে আমি
স্বভাব দোষে গোলাম হই,
আপনার ধন পরকে দিয়ে
নফসের ফেরে পরে রই-।।
বুজলাম কই মুর্শিদের মর্ম
মানলাম কই আশরাফি ধর্ম,
নিত্য করি পশুর কর্ম
মনেরে বান্ধিলাম কই-।।
আল্লাহ রাসুল কোরান মানি
আমলেতে রই শয়তানী,
পরকে বুজায় ধর্মের বাণী
নিজে পশু কুলে রই-।।
শরিয়ত শরিয়ত করি
মাদ্রাসা মসজিত গড়ি,
লোভ লালসা নাহি ছাড়ি
হিংসা নিন্দা ছাড়লাম কই-।।
লোক লজ্জায় ধর্ম করি
আসলে চাই অর্থ নারী,
যা হবে হোক যখন মরি
সংসার একবার করে লই-।।
ফরিদ চোখে না দেখিলে পাপ
তাই হোল না তোর অনুতাপ,
অনুমান সব জ্বরের প্রলাপ
মনকে আগে কর সই-।।
তাং ২৬/১১/১৯৮১ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন