ধনের বন্ধু, মনের বন্ধু -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৬০]
ধনের বন্ধু, মনের বন্ধু
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
ধনের বন্ধু, মনের বন্ধু
সুখের বহু জন,
দুঃখের ভাগি প্রাণের বন্ধু
ভবে পাইলি কত জন-।।
সার্থ চাইলে এক বিন্দু
থাকেনা আর কোন বন্ধু,
সার্থের বেলায় আছে বন্ধু
নিঃসার্থে নাই একজন-।।
স্ত্রী পুত্র যতো জনা,
মাতা পিতা সব বেগানা
সঙ্গের সাথী কেউ হবে না
গুরু বন্ধু শেষ লগন-।।
বন্ধু যে তোর রক্ত চোষা
সার্থনেশী সর্বনাশা
মুখে মুখে ভালবাসা
মন কি তোরে দেয় কখন-।।
মন বিহনে মনের বন্ধু
চায়না ভবের কোন বিন্দু
পার করবে ভব সিন্ধু
তারে আগে কর আপন-।।
জিতলে হবে বন্ধু মেলা
পরাবে তোরে জয়ের মালা
ঠকলে ডাগবে সবায় শালা,
ফরিদ জ্বালার অন্ত নাই তখন-।।
মনের বন্ধু স্বরূপ খানা
মন আয়নাতে কেন দেখনা,
সে যে রে তোর হয় আপনা
বন্ধু নাই আর তাঁর মতন-।।
তাং ২৮/১২/১৯৮১ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন