আমিই হয়ে খন্ড খন্ড -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৮২]
আমিই হয়ে খন্ড খন্ড
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমিই হয়ে খন্ড খন্ড
এক হতে হই বহু জন,
ঘুরে দেখলাম বিশ্ব ভুবন
আমার মত নাই এক জন -।।
পিতা আমি পুত্র আমি
গুরু আমি শিষ্য আমি,
ব্রহ্মাণ্ড জুড়িয়ে আমি
আমার সীমা নাই নির্ধারণ -।।
ছায়া আমি কায়া আমি
পরম আমি জীব আমি,
নামে আমি রূপে আমি
আমি করি আমার স্মরণ -।।
আমারে আমি ডাকি
আমারে দেই আমি ফাঁকি,
আমি মূলে দুষি নেকী
খেলা আমার সব সৃজন -।।
আমারে আমি খুঁজি
আমারে আমি পূঁজি,
রাজা প্রজা আমি সাজি
আমি ঘুরি আমার কারণ -।।
আমারে আমি ভাবি
আমি আঁকি আমার ছবি,
আমার কাছে আমার দাবী
আমি আমার মূলধন –।।
কারে করি দোষা দোষী
আমায় আমি সরবনাশি,
আবার আমায় আমি করি খুশী
বিচিত্র আমার জীবন -।।
আমার সনে আমার পীরিত
আমি আমার হলেম মুর্শিদ,
ভেবে চিনতে কয় ফরিদ
রফ-রফের কর অন্বেষণ -।।
তাং ০৬/১২/১৯৮০খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন