somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্চনামা ০৩-সার্চের কিছু জানা অজানা তথ্য

২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্চ নিয়ে জনমনে আগ্রহ-উদ্দীপনার কমতি নেই।পাঠকের এই চাহিদার দিকে লক্ষ্য রেখেই আমাদের রিপোর্টার আজ তুলে ধরবেন সার্চের কিছু জানা অজানা তথ্য।

#শুনলে অবাক হবেন হয়তো,সার্চের ডিরেক্টর হিসেবে প্রথমে মার্টিন স্করসিস এর কথা ভাবা হয়েছিল।স্করসিস ও স্ক্রিপ্ট ও নায়িকা দুজনকে দেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।পরে ভিসা জটিলতা ও জংগী হামলার আশঙ্কায় তিনি এ মহৎ কাজে সম্প্‌ক্ত হতে পারেন নি।

#আরেকটি অবাক করা নিউজ হচ্ছে,এর সঙ্গীত পরিচালনার দায়িত্ব নাকি প্রথমে এ আর রহমান কে দেয়া হয়েছিল।রহমান সাহেব যেদিন কাজ শুরু করবেন,সেদিন হাবিব আর ইমন সাহা এসে তার হাতেপায়ে ধরে কাজটা বাগিয়ে নেয়।প্রযোজক জলিল মিয়া আর কি করবেন?দেশের পোলাগুলারে উনি না দেখলে দেখবো কে?

#IMDB'র ইতিহাসে Search হচ্ছে একমাত্র মুভি যার রেটিং এখন পর্যন্ত ১০ এ ১০।এখন পর্যন্ত একজন user পাওয়া যায় নি,যিনি একে ১০ এ ১০ না দেন নি।ব্যাপারটি নিয়ে IMDB কর্ত্‌পক্ষ বিশেষভাবে ভাবিত।আপাতত তারা মুভিটির রেটিং বন্ধ ঘোষনা করেছেন।

#এই মুভিটি নিয়ে Rotten Tomatoes এর মুভি বিশারদগন ব্যাপক ঝামেলায় আছেন।তারা বুঝতেই পারছেন না একে ঠিক কোন ক্যাটাগরীতে ফেলা যায়।কেউ বলছেন এটি এ্যাকশন মুভি,কারো মতে এটি একটি নির্মল কমেডি।একটি ক্ষুদ্র গোষ্ঠীর আবার ধারনা,এর মধ্য দিয়ে মানবতার গভীর সত্যকেই ফুটিয়ে তোলা হয়েছে।;)

#নায়ক জলিল মিয়ার অদ্ভুত সুন্দর ইংরাজী উচ্চারন দেখে ও শুনে ব্রিটেনের রাজপরিবার তাকে Sir উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।জলিল মিয়াকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তার গার্মেন্টসের দারোয়ান বলেন,এত অল্প বয়সে তিনি এসব পুরস্কার-টুরস্কারের ঝামেলায় জেতে চান না।তিনি যেদিন সত্যিকারের অভিনেতা হতে পারবেন সেদিন এ তিনি পুরস্কার নেবেন।

#জলিল মিয়ার অভিনয়ে মুগ্ধ হয়ে সরকার মিরপুর চিড়িয়াখানায় তার একটি প্রতিমূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

#দেশ ও জাতির জন্য জলিল মিয়া যা করেছেন তার স্বীক্‌তিস্বরূপ তাকে এখনি একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার জাতীয় কিছু দেয়া যায় কিনা এ ব্যাপারে সরকারে উচ্চমহলে চিন্তাভাবনা চলছে বলে কানাঘুঁষা শোনা গেছে।

#জলিল মিয়া নাকি next year এ নোবেল পাবার জন্য এখনি তদবির করা শুরু করে দিয়েছেন।এখানেও অবশ্য ক্যাটাগরীটা একটা সমস্যা:)।এর চেয়ে তারে next year এ অস্কার দিয়া বসায়া রাখলে হয় না?

সার্চ নিয়া এই হচ্ছে আমাদের আপডেট।আপনাদের কারো কন তথ্য জানা থাকলে ত নির্দ্বিধায় শেয়ার করতে পারেন
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×