somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পেন-Either Now Or Never

১৯ শে মে, ২০১০ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি বলতে কি,আমি যদিও ব্রাজিল এর সাপোর্টার এবং আর্জেন্টিনাকে নিয়ে বরাবরের মতই এবারও খুব লাফালাফি হচ্ছে(আর্জেন্টাইন সমর্থকরা ক্ষমা করবেন,প্লিজ),তবুও যারা ফুটবল সম্পর্কে একটু-আধটু খোঁজখবর রাখেন,তারা সবাই একবাক্যে স্বীকার করবেন যে,এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যালান্সড টিমটি হচ্ছে স্পেন।ওদের গোলপোস্ট থেকে শুরু করে ফরোয়ার্ড লাইন পর্যন্ত যতোটা না তারকা প্লেয়ারের সমারোহ,তার চেয়ে বেশী আছে কাজের ফুটবলার।এবং আশার কথা এই যে,দলের প্রায় সবাই এই মুহূর্তে ফর্মের চূড়ায় রয়েছেন।

গোলপোস্টে আছেন ক্যাসিলাসের মত অতন্দ্র প্রহরী।দলকে নেত্‌ত্বও দেবেন তিনি।তার সামনে ডিফেন্সে দুর্ভেদ্য দুর্গ তৈরি করবেন পিকু,পিউল আর রামোস এর মত ডিফেন্ডাররা।স্পেনের ডিফেন্সের সাথে এই মুহূর্তে তুলনা দেয়া যায় কেবল লুসিও,মাইচন আর আল্ভেস সম্‌দ্ধ ব্রাজিল এর ডিফেন্সের।এদের প্রত্যেকের ই আবার দলের প্রয়োজনে মাঠের উপরে উঠে খেলার আশ্চর্য ক্ষমতা আছে যা এদের অন্যান্য দলের তুলনায় এগিয়ে রাখবে নিঃসন্দেহে।

মিডফিল্ডে বলের দখল এ যদি খেলার নিয়ন্ত্রক হয়,তবে স্পেন এই সময়ে বিশ্বসেরা,এটা স্পেনের অতি বড় সমালোচক ও স্বীকার করবেন।যে দলে আছেন জাভি,ইনিয়েস্তা আর ফাব্রেগাস এর মত যাদুকর,তাদের আর ভয় কিসে?জাভি আর ইনিয়েস্তা আবার ক্লাব ফুটবলেও একই দলে খেলেন(বার্সায়)।স্বভাবতই তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে।বলতে ভুলে গেছি,পিকু,পিউল ও কিন্তু বার্সার প্লেয়ার।সুতরাং,ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড পর্যন্ত একটা মানসিক বোঝাপড়া তৈরি হয়া আছে,যা অন্যান্য অনেক দলেই নেই।

সবশেষে গোল দেবার দায়িত্বে আছেন টোরেস(আমার খুবই ফেভারিট প্লেয়ার) ও ভিলা।টোরেসের দল লিভারপুল এ মৌসুমে খারাপ করলেও টোরেস কিন্তু তার গোলবন্যা অব্যাহত রেখেছেন।এখন বিশ্বকাপে এই ধারা অব্যাহত থাকলেই হয়।

সুতরাং,বুঝতেই পারছেন,আমার বাজির ঘোড়া এবার স্পেন।স্বপ্নের একটা টিম নিয়ে এবার যাত্রা করেছে ওরা।আর আমার মত আরো অনেকের এ দলটিকে নিয়ে ধারনা---Either Now Or Never।

কদিন আগে আমি ব্রাজিলের উপর একটি পোস্ট দিয়েছিলাম।এরপর ভাবলাম,আর্জেন্টিনা কে নিয়া একটি পোস্ট দেয়া যায়।কিন্তু,দলটির ডিফেন্স আর মিডফিল্ড দেখে আমি এতই হতাশ যে,আর পোস্ট দেবার ইচ্ছা হয়নি।আমার কোন ব্লগার বন্ধু যদি এ দলটি নিয়ে কোন পোস্ট দিতেন...:)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×