somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ হিসেব

১০ ই মার্চ, ২০০৭ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছেলে, মেঘে ঢাকা আকাশের নীচে
নির্জন সৈকতে বসে, ভাবছে কি জন্যে সে এখনো বেঁচে ।
বসে বসে সে জীবনের হিসেব মেলায়
বারে বারে হিসেবগুলো ভুল হয়ে যায়
প্রকৃতি মেতে উঠেছে কোন এক কঠিন খেলায় ।
এরই মাঝে মেঘগুলো হয় ভারী, আকাশ অন্ধকার
তখনি ঠিক করে সে, মৃতু্যর কাছে মেনে নেবে হার ।
হঠাৎ করে কালো আকাশ জুরে
ডানা মেলে যায় উরে
একটি শঙ্খচিল
এযেন তার মনের গভীরে, ছুঁড়ে মারা কোন ঢিল ।

তখন তার ভেতর থেকে, কে যেন বলে ওঠে -
আমার কি ইচ্ছে করে না, মুক্ত বিহঙ্গের মত বেরাই উড়ে ?
মরে যাবার ইচ্ছে তখন, তার যায় যে মরে ।

আকাশ ভেঙে বৃষ্টি নামে
আবার সব তার পরে মনে
ভাবতে থাকে, কি পাপ তার জীবনে
কিন্তু স্মৃতিগুলোও যেন প্রতারণা জানে ।
আবার সে যায় যে দমে
এই জীবনের কিইবা মানে
নির্জন সৈকত তো নির্জন-ই থাকে
সে-ও কি আশা করেছিল কাউকে?

ভাবছে বসে-
সবাই তো জীবনটাকে করেছে আপন
জীবন তাদের কাছে রংধনুর রঙ ।
সময়ের বিবর্তনে বিবর্তিত তারা
নাকি বদলে গেছি আমি
হতে পারে, আমি-ই তো দিশেহারা ।

এতকিছুর মাঝেও একজন, বুঝেছিল তার মন
দিয়েছিল তার হাত, হোক সে অল্পক্ষণ ।
কিন্তু আজ সে একা, নেই কোন পিছু টান
ধরবেনা হাত কেউ এতিম ছেলেটার
ভাঙবে না অভিমান ।

ছেলেটা এখন দৃঢ়, আজ সে মরবেই মরবে
চোখের জল তার শেষ সম্বল
তাও আজ শুকিয়ে, কি নিয়ে সে বাঁচবে?
এমনি সময়ে, ওই দূর সমুদ্রে
পাল মেলে দেখা দেয় একটি জাহাজ
মেঘের ফাঁক দিয়ে আসা, একফালি রেীদ্রে
খুলে যায় তার, মনের একটি ভাঁজ ।

তখন তার ভেতর থেকে, কে যেন বলে ওঠে
আমার কি ইচ্ছে করে না, জগৎটা দেখি ঘুরে ?
মরে যাবার ইচ্ছে তখন, তার যায় যে মরে ।

হঠাৎ সে আবিষ্কার করে, নির্জন সৈকত আর নয় নির্জন
দাঁড়িয়ে আছে ওই, দূরে একজন ।
সেই মেয়েটি, মায়াভরা দুনয়ন
অপলক তারা চেয়ে অনেক্ষন ।
এতদিনে পৃথিবী তার, হয় অর্থময়
মরতে নয়, আজ সে বেঁচে থাকতে চায় ।
হিসেবগুলোও আজ তার, ঠিক মিলে যায়
জানতো না সে, এই হিসেবেরও ভাগশেষ রয় ।

নিষ্ঠুর নিয়তি তার- পর্বতাকার ঢেউ
সমুদ্রের বিশালত্ব(!) গ্রাস করে তাকে
আসার আগেই কেউ ।
প্রকৃতি মত্ত এক নিষ্ঠুর খেলায়
হারিয়ে যাবার আগে সে
শেষ হিসেবটা মেলায় ।

কিন্তু ছেলেটির শেষ হিসেবও মেলে না ।
কেন তার সাথে এত ছলনা?
শুকিয়ে যাওয়া চোখে, এখন কেন জল?
কেনই বা কালো আকাশ, রেীদ্রে হাস্যোজ্জল ?
মরতে চেয়েও কেন সে মরে না ?
আর আজ যখন বাঁচতে চেয়েছিল, প্রথমবারের তরে
কেনই বা এই প্রতারণা?
মরবার ইচ্ছে তো তার, গিয়েছিল মরে ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ ভোর ৬:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×