প্রজাপতিগুলো উড়ে যায়
উড়ে যায় এবং উড়ে যেতে চায়
একে একে সবকটি।
অসহায় দৃষ্টি নিয়ে
চেয়ে থাকি আমি
নিশ্চুপ থাকে আকুতি।
অপার্থিব আমি চিৎকার করে উঠি
তাহলে তোরাও স্বার্থপর
ভাবিস না আপন আমায়
করতে চাস পর।
বোবার চিৎকার ওরা শুনতে পায় না
কিংবা হয়তো শুনতে চায় না।
নাকি ব্যস্ত ওদের পেছন ফেরা মানা।
আমি হাহাকার করে উঠি
আচ্ছা চলে যাচ্ছিস যাবি
কিন্তু তোদের ডানাগুলো যে রং করা বাকি।
ফিরে আয়, যতন করে রঙ মেখে দেই
তারপর নাহয় চলে যাবি।
কিন্তু বোকা প্রজাপতিগুলো উড়ে যায়
হাত বাড়িয়ে ধরতে পারিনা আমি
শিকল দিয়ে বাঁধা হাত যান্ত্রিক ব্যস্ততায়।
প্রচন্ড অস্থিরতায় আমার দমবন্ধিয়ে আসে
প্রজাপতির ডানার আওয়াজ
তখনও কানে ভাসে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


