*****************************************************
এক লোকের স্ত্রী মারা গেলে ঐ লোকের প্রিয় এক বন্ধু কাঁদতে কাঁদতে ভাসায়ে ফেলল। কান্না আর থামে না। শেষে লোকটি সান্ত্বনা দিয়ে বলল- "শান্ত হও, শান্ত হও বন্ধু, আমি না হয় তোমার জন্য আরেকটা বিয়ে করে নেব।"
*****************************************************
একটি খামারে ষাঁড় ও গরুদের উঁচু বেড়া দিয়ে আলাদা করে রাখা হত। একটি ষাঁড় একদিন গরুদের প্রতি অসীম আকর্ষণের কারণে একলাফে বেড়া পার হয়ে ওপারে পৌছে গেল। গরুগুলো দৌড়ে এসে বলল- "সর্বনাশ, এ কি করেছ? খামারের মালিক আসার আগেই ওপারে যাবে কি করে?"
ষাড়টি বলল- "ওপারে যাবার দরকার নাই। আমি এখন গরু..... যতটুকু ভেবেছিলাম বেড়াটা তার চেয়ে উঁচুতে ছিল।"
******************************************************
বিয়ের অনুষ্ঠানে সব মদ খেয়ে মাতাল হয়ে গেল। এ সুযোগে বরের একবন্ধু জর্জ, কনেকে নিয়ে উপরের ঘরে ফষ্টিনষ্টি করতে লাগল। মাতাল বর তাদের খুঁজতে খুঁজতে সেই ঘরে উপস্থিত। তাদের কিছু বুঝতে না দিয়ে পা টিপে টিপে নিচে নেমে এস সবাইকে ডেকে বলল- "এসে দেখে যাও, জর্জ এত মাতাল হয়েছে যে ভুল করে নিজেকে আমি ভেবে বসে আছে।"
*****************************************************
দুজন বিজনেস পার্টনার ব্যবসায় ধরা খেয়ে সর্বস্বান্ত হয়ে পড়ল। একজন দু:খে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে প্রায় টাক পড়ার অবস্থা। সে একদিন দু:খ করে অন্যজনকে বলল- "আমার তো টাক পড়ে যাচ্ছে। তা তোমার মাথার চুল তো আগের মতই আছে। রহস্যটা কি?"
দ্বিতীয় জন বলল- "আমি কি তোমার মত বোকা নাকি? মাথার চুলে হাত না দিয়ে অন্য জায়গার চুল ছিড়েছি।"
******************************************************
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


