somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারপোর্ট সমাচার

০১ লা জুলাই, ২০০৮ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধুর কথা বলি। রাহুল তার নাম। আমার ভাল একজন বন্ধু। তবে মাঝে মাঝে সে নিজের অজান্তেই অনিচ্ছাকৃত ভাবে হাস্যরসের সৃষ্টি করে। একদিনের ঘটনা সবসময় মনে থাকবে।
রাহুল এক মেয়েকে খুব পছন্দ করত। তবে ওইমেয়ে তাকে মনে হয় হ্যাঁ বা না কিছুই বলত না। খুব খারাপ পরিস্থিতি। তো এরমাঝে একদিন গাধাটা আমাদের কয়েক বন্ধুকে বলল, "পরশু আমার সাথে এয়ারপোর্ট যাবি ?" আমরা ভাবলাম হয়ত কোন আত্মীয় আসবে বাইরের থেকে। আমরা কথা না বারিয়ে বললাম, আচ্ছা। তো যথাসময় আমরা পাঁচ বন্ধু এয়ারপোর্ট মিলিত হলাম। আমরা জিজ্ঞাসা করেছিলাম কয়েকবার- কে আসবে। কিন্তু ভাল উত্তর পাচ্ছিলাম না। যা হোক। সে অপেক্ষা করছিল। একবার বলল কানাডার প্লেনের জন্য অপেক্ষা। আমরা বুঝলাম কানাডা থেকে আসবে কেউ নিশ্চয়ই। কথা না বাড়িয়ে অন্য গল্প করতে থাকলাম। এইসময় হঠাৎ রাহুল বলে উঠল, "ঐযে, কানাডার প্লেন ছাড়ছে।..." আমরা গাধা বনে গেলাম। আমি বললাম, আমরা কি কাউকে নিতে আসছি? না দিতে আসছি? সে কথার উত্তর না দিয়ে বলল, "আমি একজনের সাথে কথা বলব। তোরা ফাঁকে ফাঁকে আমাকে ডাকবি যেন আমার দেরী হয়ে যাচ্ছে।" আমরা একটু একটু বুঝতে পারছি ঘটনাটা....। তো সে তার বিশেষ মানুষটিকে ফোন দিল এবং জানাল সে এই মুহূর্তে এয়ারপোর্ট। কানাডা চলে যাচ্ছে। প্লেনের আওয়াজও শুনালো। সে যদি তাকে ভাল না বাসে তাহলে আর ফিরবে না। :) আমরা তো পাশের থেকে কাহিনি বুঝতেছি আর গড়াগড়ি করে হাসতেছি। যদিও কারও অনুভুতি নিয়ে হাসা ঠিক না। যা হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। পাশের থেকে ডাক দিয়ে বললাম, "রাহুল, আন্টি ওয়েট করতেছে তোর জন্য। তাড়াতাড়ি।" আরেকবার বললাম, "রাহুল তোর লাগেজ তো পাওয়া যাচ্ছে না।"... "রাহুল, হাতের সিগারেট ফেল। আঙ্কেল আসতেছে.... ;)।" এইহল সেদিনের এয়ারপোর্ট সমাচার। আমরা পরবর্তিতে বেশ ক্ষেপে গেছিলাম। কোথায় আসা করছিলাম ব্যাটার কোন আত্মীয় আসবে। সুন্দরী কেউ থাকতেও পারে। X(( আর ছেলেমানুষিরওতো একটা সীমা আছে। আরে ব্যাটা, প্লেনের আওয়াজ শুনাবি তো কম্পিউটারে ছাড়লেই তো হইতো। এইকথা বলতে সে বেশ গম্ভীর হয়ে বলল, সে নাকি মিথ্যা বলতে পছন্দ করে না! তাছাড়া ফিলিংও আসে না। যাউকগা, সেদিন কি কথা হইছিল জানিনা, তবে সে এখন কানাডায় যাওয়ার জন্য সিরিয়াসলি ট্রাই করতেছে। হায়রে প্রেম।

একটা ছড়া-কবিতা: উৎসর্গ: রাহুল

একদা রাহুল সাহা গিয়াছিল এয়ারপোর্ট
চোখেতে চশমা তার, গায়ে কাল কোট।

হঠাৎ করিয়া মুঠোফোনটি বাহির করিল সে
ভিতর থেকে উঁকি দিল স্বপ্নের সেই মেয়ে।

অত:পর ইনাইয়া বিনাইয়া চিবাইয়া চিবাইয়া
শুধু কথা কহিল
কোনটা সত্য কোনটা মিথ্যা
মেয়ে নাহি বুঝিল।

বন্ধু নাকি যাইতেছে আজ
দেশের বাহিরে
দূর থেকে বলে উঠি
আহারে আহারে!! B-)
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ রাত ১০:১১
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×