কেনই বা ফিরছ ফিরতি পথে?
তুমি কি জান? তুমি কি জান, কেন?
কেন তুমি স্বপ্ন দেখ রূপক?
কেনই বা স্বপ্ন নিয়ে ধরা দাও
আমার নিকট?
জান তুমি? জান তুমি, কেন?
তুমি কিছুই জান না।
তোমার জীবনের উদ্দেশ্য কি?
কেন তুমি এত দ্বিধান্বিত?
শুধু দৌড়ে গেছ জীবনদৌড়ে
নিজেকে করতে সম্মানিত।
কেন তুমি স্বপ্ন করনা পূরণ?
কেন তোমার আকাশ দেখা বারন?
সুখের সন্ধান
কেন তোমার অনিদ্রার কারণ?
বোকা তুমি!!
আমি আসছি পুরনো ছুড়ি হাতে
পুরনো রক্ত, তোমার রক্ত, তোমাদের রক্ত তাতে।
সময় ফুড়িয়ে গেছে তোমার
তুমি ভুলে গেছ আবার
স্বপ্নপূরণ করে যাবার
যা তোমায় করত হয়ত অমর।
আমি দু:খিত
নিয়তি তোমার
আমার দায়িত্ব।
তোমার স্বপ্নগুলো দাও আমাকে
যে জন্য আমি এখানে।
হ্যাঁ হ্যাঁ, তোমার স্বপ্নই তোমার আত্মা
এখন তুমি জান তা!
হা হা হা হা হা হা..........
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


