প্রতিদিন সহস্রাধিকবার আমাকে শুনতে হয়
'তুমি বদলে গেছ, আফসোস!'
আমি বদলে গেছি, ঠিক যেমন বদলে গেছে প্রকৃতি
বারবার অনাহুত ভূমিকম্পের আগমনে
শহরটাও কি আজ কম বিধ্বস্ত!
ঘনঘন লাগা দাবানলে
ঐ দূরের বনভূমিও কি আজ কম বিধ্বস্ত!
আসলে কেউ নয়, 'বারবার','ঘনঘন'
এই শব্দকটিই বদলে দিয়েছে আমাকে
আমিও আজ ওদের মত বড় বিধ্বস্ত।
কিন্তু তোমরা-
তোমরাতো আজ দেখেও দেখ না
দীর্ঘ শীতের রাতে বস্ত্রহীন শিশু
দেখ শুধু উন্মত্ত কিছু পশু।
তোমরাতো আজ দেখেও দেখ না
খাদ্যাভাবে মৃত্যুগামী মানুষ
দেখ কিছু অখাদ্য খাওয়া অমানুষ।
আসলে আমি না, তোমরা
তোমরাই বদলে গেছ
লালসার চোরাবালিতে আজ ডুবতে বসেছে
আদি অকৃত্রিম তোমাদের মূল্যবোধ ও ভালবাসারা
ঘনঘন বারবার আঘাত হেনেছ আমাকে।
তোমরা বদলে গেছ, আফসোস!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


