পৃথিবী সিদ্ধ করে চলেছে জীবন
আনন্দ হচ্ছে মানুষের হাতছাড়া
পেছনের দরজা দিয়ে যারা
কখনো চলতে পারে না
তারা বরং আরও সিদ্ধ হয়
তাই কারও কারও জীবনের
উষালগ্ন শুরু হয়
ভয়াবহ ভূমিকম্প দিয়ে
যে-কোনো ত্যাগ স্বীকার করেও
অবিচ্ছেদ্য প্রেম রক্ষায় ব্যর্থ হয়
কোনও কোনও মানুষ
মানুষের বুকের ভিতরে আজ
বানের জলের তলের ফসলের কষ্ট
তারপরও এমু পাখির চাষ কিংবা
অমর সুর রচনার স্বপ্ন
কিছু কিছু মানুষকে মগ্ন করে রাখে
আর তখনও কিছু মানুষ(?)
মানুষের বুক লক্ষ্য করে
পাথর কিংবা গুলি ছুঁড়ে মারে
মানুষের এ জীবনচিত্র রেখাচিত্র হয়ে
চিত্রকলার প্রদর্শনীতে কতোটুকু আসে?
বাঁচার জন্য পতিতাপল্লী(?) বাসিন্দা হয় যারা
উপজীব্য করে দেহ
সেই দেহের নষ্টমন্ডলের কষ্ট
কষ্ট তীর্থে আস্বাদের ভ্রমণ
ভ্রমণ স্মৃতির নকশা করা
সালোয়ার-কামিজ পরা ক্ষণস্থায়ী প্রেমিকা
সেই প্রেমিকার মনকাড়া মন-শরীর
বাঁধ ভাঙ্গা আনন্দ অথবা সেই
রেখাকলার কোমল প্রদর্শন
সেই ছবিকে কতোটুকু পাই
বাকি থাকে কতো কিছুই
প্রসব ব্যথার দুঃখবহর
প্রেমহারা মানুষের জীবনে
গড়েছে আজ নীড়
রেখাচিত্রে-শব্দচিত্রে সেসব সিদ্ধ জীবনকে
কতোটুকু পাই!
আষাঢ়, ১৪০৩, কুমিল্লা।
আলোচিত ব্লগ
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
বলুন - "হ্যালো আল্লাহ্, আমি এখনো বেঁচে আছি!"
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।