somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি: লেখালেখিতে আমার অবস্থান ‘গালিভারের দেশে বামনে’র মতোই

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানুয়ারি: ১৯৯৯, কুমিল্লা।
================
জগন্ময় মিত্রের গান একসময় আমাকে কতো পাগল করে দিতো। এখনও পাগল করে। কিন্তু শোনার সময়ও পাই না। বিশেষ করে ‘তুমি কি এখন দেখেছ স্বপন’ এবং ‘আমি দুরন্ত বৈশাখী ঝড়’ গানগুলো আমৃত্যু ভুলে যাওয়া সম্ভব নয়। সেই রেকর্ডের যুগের বিখ্যাত শিল্পী তিনি। আমি যেহেতু ব্যক্তিগতভাবে সংগীতের চর্চা করি, সেহেতু সংগীতশিল্পীদের গুরুত্বও আমার কাছে অনেক। অবশ্য আমার চর্চার মূল ধারা হলো লেখালেখি। তবে লেখালেখিতে আমার অবস্থান গালিভারের দেশে বামনের মতো। তাছাড়া অর্থকড়িও শিল্পচর্চার জন্য প্রয়োজন। যার অভাব আমার কাছে তীব্রতর।
নীহাররঞ্জন গুপ্তের ‘উত্তরফাল্গুনী’ উপন্যাস অনেকবারই পড়লাম। কিন্তু আজ অবধি কিনতে পারলাম না নীরদচন্দ্র চৌধুরীর ‘আত্মঘাতী বাঙালী’। তারাশঙ্করের ‘কীর্তিহাটের কড়চা’ কয়েকবারই কেনার সাধ হয়েছিলো। লাইব্রেরীতে অনেকবারই প্রমথনাথ বিশীর উপন্যাস ‘কেরী সাহেবের মুন্সী’ পড়তে গিয়েছিলাম। কিন্তু একবারও শেষ করতে পারলাম না।
ঈশিতা আমাকে আমারই জন্মদিনে উপহার দিয়েছিলো সমরেশ মজুমদারের ‘উত্তরাধিকার’। বই পেয়ে আমি খুশি হলেও পড়ার সময় তো নেই। শুধু পত্রিকার কাজ। ইদানিং আমার বাসা থেকে কিছু বইপত্রও চুরি হচ্ছে। আমার বাসায় তো আজকাল অনেকেই আসে। কে কখন কোন ফাঁকে নিয়ে গেছে কে জানে? অন্নদাশংকর রায়ের ‘যুক্তবঙ্গের স্মৃতি’ হঠাৎ দেখি আমার কাঠের নীল বুক সেলফটি থেকে উধাও। আরে একটি বই হারালে কেমন লাগে, তোদের যদি আমি বুঝাতে পারতাম সেই যন্ত্রণা, কতো ভালো হতো।
কুমিল্লার এক কমরেড, আমার ... কমরেড, তো মণি সিংহের ‘জীবনসংগ্রাম’ পড়তে নিয়ে আর ফেরৎ দেয় না। অনেকবার বলার পরও আর ফেরৎ দেয় না। আমার ... কমরেড। একবিন্দুও কমিটমেন্ট নেই। আবার নিজেকে কমিউনিস্ট ভাবে। মনে হয় কমিউনিস্ট হওয়া এতোই সহজ কাজ আর কী। যেন কাঁচা মরিচ দিয়ে পান্তাভাত খাওয়া আর কমিউনিস্ট হওয়া একই কথা।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতক মোজাফফরের গ্রেফতার ও ইতিহাসের দায়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:০৬

ইতিহাসের এক অমোঘ নিয়ম অপরাধ যতই নিখুঁত হোক না কেন, সময়ের কোনো এক বাঁকে তার চিহ্ন রয়েই যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশের আড়ালে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

×