ভালোবাসার রং
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো এমনও হয়, অচেনা কেউ নিমিষে মনের ভিতর জায়গা করে নেয়। মুহূর্তের মধ্যে ভীষণ আপন হয়ে যায়। কল্পনার রাজ্যে বার বার দেখা দেয়। কিন্ত এই আপন হওয়া মানুষটির কোনো ঠিকানা পাওয়া যায় না অনেক সময়। কারণ হঠাৎ চলার পথে রাস্তা, রেল স্টেশনে, বাস স্টপ কিংবা কলেজে এক মুহূর্তের দেখাতেই মনের গহীনে জায়গা করো নেয়। বিশাল শূন্যতা তৈরি করে রাখে। কখনো বা চলন্ত রিকশায় হালকা বাতাসে ভেসা বেড়ানো খোলা চুলেও মন হারিয়ে যায়। কিংবা দূরের কোনো গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের সিটের জানালার পাশে মায়াভরা শান্ত মুখ কখনও অশান্ত করে দেয় ভিতরটাকে।
জীবনের পথে এই মুহূর্তের ভালোবাসার রেশ অনেক সময় নিজের অজান্তে স্থায়ী জায়গা করে নেয়। কিন্ত যে মানুষটিকে ঘিরে এই মায়ার জগত সে কখনই জানতে পারে না, আর জানবে বা কি করে তার সাথে হয়তো দেখা হয় না আর কখনও। তারপরও অচেনা, ঠিকানাবিহীন কারও জন্য নিজের ভিতরের গভীর টানের কোনো ব্যাখ্যা থাকে না, ব্যাখ্যার দরকার হয়ও না। কারন ভালোবাসা কখনও যুক্তি, ব্যাখ্যা এগুলো মেনে হয় না। তাই, ভালোবাসার রং বড্ড বেশি বৈচিএ্যময়।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন