পাহাড়টা ভালো দেখা যাচ্ছে না। সকালে অফিসে আসার সময় বেশ রোদ ছিলো এখন কেমন আন্ধকার।
আকাশে মেঘ দেখলে ভালো লাগে না; মনে হ্য় মেঘ এর ঐ পাশে ই তুমি মন খারাপ করে বসে আছো।
তোমার মনে পড়ে বৃষ্টি হলে ই তুমি আমাকে বলতে আমার হাত ধরে ভিজতে ইচ্ছা করছে? আমার এখনো ইচছা করে, আমি জানি তোমার ও করে।
খুব বৃষ্টি হচ্ছিলো কাল রাতে বারানদা তে দাড়িয়ে ছিলাম, একটু একটু বৃষ্টি গায়ে লাগছিলো হটাত ই মনে হলো তুমি আমার কাধ এ হাট দিয়ে দাড়িয়ে আছো আমার দিকে তাকিয়ে। একটা বাতাস বয়ে গেলো আমাকে ছুয়ে তোমার কাছে, তুমি আমার ছোয়া পেয়েছো তো?
দুরে থেকে আজ আমি বুঝি আমার কতটা পাশে তুমি ছিলে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


