somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় দু্ই পরিবারকে নিয়ে কিছু কথা

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে অনেক জ্বর, মাত্রা ছারিয়ে গেছে অনেক আগেই তাই কিছু প্রলাপ বকতে ইচ্ছে হল। কিন্তু কার কাছে বলব, কে শুনবে এই অসুস্থ জনগনের কথা। একমাত্র মা, আমার দেশ মাতা, তুমিই আছ, তোমার কাছেই মন খুলে বলতে পারি।মাগো তোমার বুকে যে বড় দুটি পরিবার তাদের সম্পর্কে আর কিছু না বলে থাকতে পারলাম না।
যার পরিবার সবচেয়ে বড় সে পবিচালকের আসনে বসবে এটাই স্বাভাবিক। কিন্তু পরিচালকদের পরিবারের সকল সদস্যের হাতে বড় বড় মিষ্টির খালি পাতিল, ওরা শুধু নিজ পাতিলে মিষ্টি ভরতে ব্যস্ত।
যে পরিবার পরিচালনায় নেই, তার সে কি কথা, পরিচালনায় থাকলে এইটা করতাম ওইটা করতাম। সামনের বার পরিচালনায় আসলে এইটা করব ওইটা করব ইত্যাদি।
ঠিক একই রকম কথা বলেছিল এখন যারা পরিচালনায় আছে..!
জ্বরের মাঝে বমি চলে আসে যদি সরকারি চাকরি নামক সেই সোনার হরিনের কথা মনে হয়।
আগে জানতাম একটি চাকরি মানে একটি পরিবারের মুক্তি, আর এখন যা বুঝি তা হল একটি চাকরি মানে একজন সুপারিশ দাতার রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবার দশা। সুপারিশ ছারা চাকরি, তা হবে না, তা হবে না । মাগো ছোট একটা উদাহরন তোরে না দিলেই নয় ! একজন প্রাথমিক শিক্ষক যদি সুপারিসের মাধ্যমে নিয়োগ হয় তাহলে মাগো তোর বাকি জীবনের কথা আর নাই বা বল্লাম। সুপারিস তা আবার অন্য পরিবারের জন্য নয়, শুধু নিজ পরিবারের জন্য। কি আর বলব আমাদের পরিচালকদের ! নিজ পরিবারের সদস্যকে চাকরি দিতে হবে, না হলে ফায়দা হবে না।
আমরা কিছু করতে গেলে সে যে কি অবস্থা, এই ষাড়ের সই ওই ষাড়ের সিলমহর ইত্যাদি আবার ফাইলের পা রয়েছে, বকসিস ছারা ফাইল, হাটতে পারে না।
যদিও কিছু করি, তা সামনে এগিয়ে নিয়ে যেতে সে যে কি ধকল যে করে সেই জানে, এই হরতাল এই অবরোধ এই চাঁদা এই তোলা ইত্যাদি ইত্যাদি।
আর কত, বল মা, আর কত।
আর কত অপেক্ষা ।
তুই হয়ত বলবি এই আর অল্প কয় দিন ।
এখন আর আমাদের পিঠেও সয় না, পেটেও সয় না ।
কবে আইব সেই দিন ?
কবে আইব ?
তোর দামাল ছেলেরা কি পারে না আর একটি বড় পরিবারের জন্ম দিতে ?
তোর দামাল ছেলেরা কি পারে না ?
তোর দামাল ছেলেরা কি পারে না ভেঙ্গে দিতে সকল দুর্নীতি জাল ?
তোর দামাল ছেলেরা কি পারে না ?

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×