দি সি ইনসাইড (mar adentro) -->মনে রাখার মত একটি সিনেমা
০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিনেমার গল্প একটি বাস্তব চরিত্রের উপর ভিত্তি করে । হাভিয়ের বারদেম অভিনয় করেছেন রামন সামপেদ্রোর চরিত্রে । হাভিয়ের বারদেম কে কমবেশী সবাই চিনবেন যারাই নো কান্ট্রি ফর ওল্ড ম্যান মুভিটা দেখেছেন । ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন খ্যাতিমান স্প্যানিশ পরিচালক আলেসান্দ্রো আমেনাবার ।

সিনেমার কাহিনী আবর্তিত হয় এক জাহাজ শ্রমিককে নিয়ে যে যৌবনে এক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব (quadriplegia) বরণ করে । ভাগ্যের নির্মম পরিহাস কেবল মাথা ছাড়া পুরো শরীর অকেজো হয়ে যায় এমনকি পাশ ফিরে শুইতে চাইলেও অন্যের সাহায্য লাগে । রামনেরও তাই একসময় জীবনের প্রতি মোহ কেটে যায় এবং আত্বহত্যার কথা চিন্তা করে । কিন্তু সে চোরের মত মৃত্যুবরণ করতে রাজি হয় না । সে আত্বহত্যার অধিকারের জন্য (euphanasia) আদালতে যায় । এগিয়ে যায় ছবির কাহিনী।
ছবিটি ২০০৪ সালের সেরা বিদেশী ছবির অস্কার জয় করে । ছবির সংগীত পরিচালনা করেন ডিরেক্টর আমেনাবার এবং কার্লোস নুনেজ (তাকে নিয়ে আমি আরেকটা লেখা লিখেছি)।
দুর্দান্ত অভিনয় অসাধারন সিনেমাটোগ্রাফি আর হৃদয় ছোঁয়া মিউজিক এই মুভিকে অনন্য সাধারন করে তুলেছে ।যে একবার দেখবে অনেক দিন মরে রাখবে এমন একটি মুভি হল মার আদেনত্রো ( দি সি ইনসাইড) ।
ছবির IMDb রেটিং 8.1
IMDb link of The Sea Inside
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন