somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফামি
ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

রোজার মাসে ভালোই দুনিয়া কামাইতাসেন!!! ভালো তো ?? ভালো না??!!

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ভয়ংকর ব্যপার!!! ব্যবসাকে হালাল করা হয়েছে আর সেই ব্যবসার নামে রমজান মাসেই মুসলিম ব্যবসায়ীরা অনেকেই সেইরম অন্যায় করে যাচ্ছেন । যেই রমজানে , রোযাদারদের সহায়তা করার কথা , সেইটা না করে তারা করছেন জুলুম, অতি মুনাফা , সব খাবারের দোকান যেই গুলাতে ইফতার করা হয়, সব ধরণের ডিসকাউন্ট বন্ধ ; আপনে যেই কার্ড হোল্ডার ই হন না কেনো অথবা যেই কোম্পানির ই হন না কেন?? সব ডিসকাউন্ট বন্ধ ।কিসের "ধন্যবাদ প্রোগ্রাম " ,কিসের "Buy One , Get One Free";

একটার দামে বলে তিনজন খাবে, একটার দাম রাখতেসেন ৩০০০++!!!টাকা , তো অইডা দিয়া তো তিনজন ই খাইতে পারে অথবা চারজন খাবে,তাই না??
কারণ একটার দাম অবিশ্বাস্যভাবে ৩০০০টাকা কইতে লজ্জাও করে না আপনেদের???!!!!!


আবার বুফে ডিনার এর নামে আইটেম থাকে ৪-৫ টা , নামে আনলিমিটেড।।!!আবার লিস্টে যেই খাবার গুলো লিখা থাকে, দেবার সময় কয়েকটা বাদ যায়, কেনো?? "" কারণ , আজকে আমাদের ওর্ডার একটু বেশি; কিছু মনে করবেন না , স্যর""
---"কি আর মনে করুম!! একটু পরে আজান দিবো , এখন আমি ইফতারের অপেক্ষা করবো , নাকি আরেকটা রেস্তরা খুজবো"
কি আর করা , আসেন সবর করি।!!
কারণ এটা রমজান ম্যাস ; যা তাদের জন্য শুধুই ব্যবসা আর অতি মুনাফার মাস !!!!!!
বাংলাদেশে রহমত আসবে কিভাবে ?? যেই দেশের মুসলিম অধিকাংশ মানুষের মানসিকতা এই রকম??!!! কেউ দেখার নাই, না ব্যবসায়ি দের না সরকারের।
২।
(( ব্যপারটা অনেকটা এই রকম ))
--- ভাই , মসজিদের ফ্যন গুলো বন্ধ রাখসেন কেন?
--- ভাই , আজকে মুসল্লিরা অনেকক্ষণ নামাজ পড়বে , তাই মসজিদে বেশি সময় থাকবে , তাই বিল বেশি আসবে , তাই ফ্যন গুলো বন্ধ করে রেখেছি
---ভাই , খেজুরের দাম তো রোজার আগে ১০০ ছিলো এখন ১৩০ কেনো??
-- জ্বি ভাই, রমজানে , মানুষ রোজা রাখবে, সবাই খেজুর খাবে , তাই এর ডিমান্ড বেশি, তাই আমরা এর দাম বাড়িয়ে দিয়ে, দুনিয়ার নেকি হাসিল করতেসি
--- ও , আচ্ছা !!!!
---- ও ভাইয়া, এই শার্ট টার দাম না ২০০০ টাকা ছিলো , এখন ৪০০০টাকা
--- এখন রমজান তো ভাই, দাম একটু বেশি !!!
--- ও আচ্ছা!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×