somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে বহিস্কার থেকে রেহাই পেলেন জলিল

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুল জলিলকে দল থেকে বহিস্কারাদেশের মতো কঠোর সিদ্ধান্ত হতে আওয়ামী লীগের পিছু হটার নেপথ্য কারণ বের করতে এখন রাজনৈতিক বোদ্ধারা তৎপর হয়ে উঠেছেন। জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্যের জোরালো অবস্থান সত্ত্বেও দলীয় সভানেত্রীর নমনীয় মনোভাবের বিষয়টিকে অনেকেই
রহস্যজনক বলে মনে করছেন।
বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা অব্দুল জলিলকে বহিস্কার না করে উদারতা দেখালেন না দুর্বলতা প্রকাশ করলেন তা সময়েই সব কিছু স্পষ্ট হয়ে ওঠবে। জলিলকে বহিস্কারের পক্ষপাতী ছিলেন এমন একজন বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। একজন ক্ষতিকর ব্যক্তির পক্ষালম্বন করে নেত্রী বিশাল উদারতার দৃষ্টান্ত স্থাপন করলেন।
অপরদিকে বিরোধী মনোভাবাপন্ন একজন রাজনীতিক দাবি করেন, নিশ্চয়ই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জন্য কিংবা নিজের জন্য জলিল সাহেবের দ্বারা বেনিফিশিয়ারী হয়েছেন। তাই তিনি নিজেকে মোটা চামড়ার দাবি করেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পুরস্কৃত করার মাধ্যমে এর প্রতিদান দিয়েছেন।এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সঙ্গে শীর্ষ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এটিকে দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে কোন মন্তব্য করতে রাজি হননি।রাজনৈতিক বোদ্ধারা দাবি করছেন, শেখ হাসিনার আব্দুল জলিলকে ক্ষমা করার পেছনে কোন উদারতা নেই। নেই কোন দুর্বলতা।
তারা মনে করছেন, তিনি তার নিজস্ব চিন্তা- চেতনা থেকে কেবল বেশ কিছু মৌলিক বিষয় বিবেচনায় এনেছেন। তার আস্থাভাজন নেতাদের সঙ্গে আলাপ করে জলিলকে বহিস্কারের উভয় পিঠই হয়তো নির্ণয় করে রেখেছেন।বর্তমান ও ভবিষ্যত অস্থির রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা, তৃণমূল পর্যায়ে কাউন্সিল সম্পন্ন না করে হুট করে বড়ধরনের সিদ্ধান্তে না যাওয়ায় মনস্থির, দল ও সরকারে নবীনদের দ্বারা আশানুরূপ লক্ষ্যমাত্রায় পৌঁছাতে মন্থরগতি, ক্ষমতাসীনদের ভাবমূর্তি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও টেণ্ডারবাজি দমাতে শেখ হাসিনার দৃঢ় মনোভাব পোষণ, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলায় দলীয় ঐক্য রক্ষার বিষয়টি গুরুত্ত্বের সঙ্গে অনুধাবন করতে পেরেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।এসব বিষয় ছাড়াও শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সামপ্রতিক কিছু সিদ্ধান্তকে আমলে নিয়েছেন বলে জানা গেছে। সংস্কারপন্থীর অভিযোগে অভিযুক্ত একজন মধ্যম সারির নেতা নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ নিউজ ডটকমকে বলেছেন, শেখ হাসিনা কাউন্সিলের মাধ্যমে দলের অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সংস্কারপন্থীর অভিযোগে বাদ দিয়ে প্রতিশোধ নিয়েছেন। একই সঙ্গে তিনি ধরে নিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াও একই পথে হাটবেন। কিন্তু খালেদা জিয়া প্রতিশোধ পরায়ন না হয়ে তার উল্টোপথে হাঁটতে শুরু করেছেন। অর্থাৎ ত্রি-বিভক্ত দলের ঐক্য রক্ষায় জোর দিয়ে তিনি বিএনপির সংস্কারপন্থীদেরও কাছে টানছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, শেখ হাসিনা এসব চিন্তাও মাথায় রাখছেন। অন্যদিকে বিএনপি সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করায় দেশজুরে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হচ্ছিল এবং তার বহিস্কারের জোর দাবি ওঠেছিল। ওই অবস্থায়ও খালেদা জিয়া সাকাকে ক্ষমা করে দিয়ে সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন। সম্ভবত শেখ হাসিনা এই দিকটিও বিবেচনায় এনেছেন। এ কারণে কার্যনির্বাহী সংসদের অনভিজ্ঞ অধিকাংশ সদস্য জলিলকে বহিস্কারে সোচ্চার থাকলেও নেত্রী সেটি গায়ে মাখেননি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×