somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতের রেখায় ক্লিয়ার ভাগ্য !! আহহা....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা বিকাল ৫.১৫ একা একা হাটছি। হটাৎ চোখে পড়লো রাস্তার পাশের একটা গাছে ঝোলানো ছোট্ট একটা সাইনবোড -" হাতের রেখায় ক্লিয়ার ভাগ্য দেখুন মাত্র ৫ টাকায় "
জ্যোতিস সম্রাট বাবা আকবর আলী
এই মূল্য সংকটের বাজারে যেখানে এক ব্যনসন সিগারেটের দাম ৭ টাকা,সেখানে ৫ টাকায় নিজের ভবিষ্যতটাকে কৃষ্টাল ক্লিয়ার ভাবে দেখার এমন মারাত্তক সুযোগটা আর হাতছাড়া করতে ইচ্ছা করলোনা ! পকেটে ৪৪ টাকা আছে,এগিয়ে গেলাম।

জ্যোতিস বাবাজী সামনেই পাটি পেতে রেডী।হালকা পাতলা গরণ আর কালো দাড়ি এই দুটো খেয়াল করছি। পান চিবুতে চিবুতে মন দিয়ে তিনি হাতের রেখা সংক্রান্ত বই থেকে জ্ঞান আহরণে ব্যস্ত। মুখ তুলে আমার দিকে তাকিয়ে এক গাল হাসলেন। সামনের একটা ফোকলা দাঁতের ফাক দিয়ে লাল লাল মুক্তা ঝরছে।
'সালামুলাইকুম বাবাজী ,আসেন। বসেন।
আমি মৃদু হেসে পাশে বসলাম। আমি একটা জিনিষ খেয়াল করলাম বাবাজীর সামনে সাজানো সব কয়টা জ্যোতিস সংক্রান্ত বইয়ের মলাটের উপরে মেয়েদের বাম হাতের ছবি। ছেলেদের হাতের রেখা বিষয়ে বাবাজীর জ্ঞান নিয়ে কিঞ্চিত বিভ্রান্ত বোধ করছি এখন।
'দেখি বাবা হাতটা' বলে হাসলেন। আবারো লাল গলিত মক্তা ঝরে পড়লো।
আমি আমার বাম হাতটা সামনে মেললাম।
তিনি হেসে বললেন- বাবা ডান হাত দেখান। ম্যাইয়া মানুষগো বামহাত আর পোলগো ডান হাত তাগো ভবিষ্যত কয়।
'ও আচ্ছা আচ্ছা। আমি তটস্থ হয়ে ডান হাত এগিয়ে দিলাম। তিনি সস্তা একটি ম্যগনেফাইট গ্লাস নিয়ে আমার অনগত ভবিষ্যতটাকে কৃষ্টাল ক্লিয়ার পযবেক্ষন করতে লাগলেন। আমিও নিজের হাতের তালুর রেখায় ভাগ্য সংক্রান্ত কিছু দেখা যায় কিনা...খুঁজতে লাগলাম।একটা ছোট্ট কাটা দাগ আর কিছু ময়লা বাদে আর কিছুই চোখে বাদলোনা। কিন্তু বাবাজী ঠিকই অনেক কিছ্ই দেখে ফেললেন।
পুরো ১ মিনিট পর বললেন 'রাজ কপাল ... রাজ কপাল' বলে তিনি আমার হাতে চুম্বন করলেন !
আমি অতি উতসুক হয়ে বললাম- কি দেখলেন বাবা ? :)
বাবা বললেন- অগাধ ধণ-সম্পদ অগাধ ! দ্যাশের সব ব্যাংকও আপনের এতো টাকা রাখতে পারবোনা ! বিদেশ গমন দুই শত ভাগ নিশ্চিত ! সোজা আমেরিকা !! আপনের সমনে কোন শত্রু সামনে খাড়াইতে পারবোনা !
আমি আনন্দে আটখানা। :)
বাবা বললেন- 'দ্যাশের সবচাইয়া বড় নাইকা ঐশ্যরিয়ার লগে আপনের বিয়া হইবো !
আমি হচকিত হয়ে বললাম- বাবা ঐশ্যরিয়ার তো ইন্ডিয়ার আর ওর স্বামীর নাম অভিশেক। মেয়েও হয়ে গেল কয়দিন আগে। :-*
বাবা হেসে বললেন- ওইই হলো... ওর লাহান এক রাজকুমারীর লগে আপনের শাদী মোবারক হইবো...ইনশাল্লাহ।
আনন্দে এখন আমি কি করবো মাথায় আসছে না। ঈদের থেকে বেশি আনন্দ অনুভব করছি।
বাবা একটা মাদুলী আমার বেধে দিলেন এবং মূল্য ধায করলেন একশত এক টাকা। মোট বিল ১০১+৫=১০৬ টাকা।
আমি ৬২ টাকা পরে নিজ দ্বায়িত্বে পৌঁছে দেবার অঙ্গিকার করে বাসায় ফিরলাম।

অতপর পরদিন সকালেঃ
১) বাবার কাছ থেকে আগেই নেওয়া পরীক্ষার ফিস জমা না দেওয়ার অপরাধে আমার দৈনিক পকেটভাতা প্রদান বন্ধ।
২) মোবাইলে টাকা না থাকায় আগের দিনে অভিমানকরা গালফ্রেন্ডের রাগও ভাঙ্গাতে পারলাম না।
৩) একটা গোলাপ ছিঁড়ে নিয়ে সরাসরি গালফ্রেন্ডের বাসার জানালার সামনে দাড়িয়ে গেলাম। হট্যাৎ ওর বড় তিন ভাই উদয় হলো! এবং বেজায় খাতির করলো।(হাত+লাঠি দিয়ে) :((
৪) গালফ্রেন্ড সাফ জানিয়ে দিলো, আজকের পর আমকে আর সে চেনে না।
৫) বাসায় এসব জানাজানি হওয়ায় বিকালে আমাকে গ্রামের বাসায় পাঠিয়ে দেওয়া হলো। /:)

শেষ অবধিঃ

...এখানে বিদ্যুৎ এখনো পৌছায়নি। মোবাইলের চাজ ও প্রায় শেষ। তাই হারিকেনের আলোতে মোবাইলটাকে চাজ দিতে দিতে নিজের হাতের রেখায় লেখা কিছু অতিত আর বতমান শেয়ার করলাম। আর ভবিষ্যৎ টার কথা কাল কোন একদিন হয়তো বলবো, যদি তা সত্য হয় কখনো !!!!! :|
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×