আমি খুব নিচু চোখে দেখি এদের। কারণ এরা রিক্সাওয়ালা ।
আপনি অথবা তুমি করে না আমি ওদের তুই করেই বলি। আর ভাড়া নিয়ে দুই এক টাকা বেশি চাইলে দিই থাপ্পর। আর না হয় কমপক্ষ্যে বলেই ফেলিঃ ভাড়া বেশি চাস ক্যা রে !! আমার ধুড় ভাবোসস নি ?? থাঁপড়াই তোর ৪৫ টা দাঁত ফালাই দিমু ....জাদা !!
এমনি কাউকে মিষ্টি ভাষায় গালি কিংবা তিরষ্কারের জণ্যও রিক্সাওয়ালা বলে গালি ব্যবহার দিই। আমার কাছে রিক্সাওয়ালা মানেই ছোটলোক।
কিন্তু প্রতিদিন বাইরে বের হয়ে কোথাও গেলেই এই রিক্সাওয়ালাকেই আমার দরকার হয়। আমি আরামে পা এর উপরে পা তুলে বসি, কানে ইয়ারফোনে গান হয়।
যে মানুষটা সৎ পথে রক্ত পানি করা পরিশ্রম করে কিছু টাকা নিয়ে বাসার অভুক্ত মানুষগুলোর খাবার কিনে ঘরে ফেরে, আমি তাকে শ্রদ্ধা করিনা।
আমি পাশের বাসার ঘুষখোর-দূনীতিবাজ আংকেল কে দেখলেই মাথা নিচু করে সালাম দিই। তার দামি কোর্ট এর ঝলকাীতেই শ্রদ্ধায় মাথা নত হয়।
আমি বড়মার্কেট গুলোতে যেয়ে কোন পছণ্দের পোষাক ২০০০ টাকা বেশী দিয়েও কিনি স্ট্যার্ন্ডাড বজায় রাখার জণ্য। কিন্তু কোন গরীবের জণ্য আমি ৫ টাকা দিতেও নারাজ। উহহহু.. প্রশ্নই আসেনা দেয়ার !!
আমি বন্ধুদের সাথে কথায় কথায় বলিঃ মানুষ মানুষের জণ্য। জীবণ জীবণের জণ্য কিন্তু বাস্তব জীবনে নিজের জণ্যই সব কিছু ভাবি এবং করি।
................ আমার কিংবা এই আমাদের মতো মানুষিকতার মানুষদের কি কখণোই পরিবতণ হবে না ???? আসুন না এই খেটে খাওয়া মানুষগুলোকে একটুখানি শ্রদ্ধ্যা করতে শিখি। নিজের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

