somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজটে জান জটে

১৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিন নাতিশীতোষ্ণ স্বভাবের মানুষ; কিন্তু ইদানীং তার মেজাজ সপ্তদশে চড়ে থাকে। স¤প্রতি সে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে এসেছে। ঘটনা ঘাটাঘাটি করে বুঝা গেল, ঢাকার হৃদয়বিদারক যানজটই রবিনের রুক্ষ মেজাজের মুখ্য কারণ! আর এটা জানামাত্রই তার বড় ও মেজো দুলাভাই হাজির হয়ে গেল শ্বশুর বাড়িতে। তারপর ... ... ... কত কথা হল রে!

ওর বড় দুলাভাইয়ের নাকের গলনাঙ্ক প্রাকৃতিকভাবেই খানিক কম! তাকে নিয়ে বড়ই যন্ত্রণা; যে কোন ঘটনা সামান্য উষ্ণতা পেলেই তার নাক গলন শুরু হয়ে যায়। মনের পুরো খায়েশ মিটিয়ে নিজের মতামত পেশ না করা পর্যন্ত যেন তার জানটা ডিগবাজি খেতে থাকে। ‘এ সবই হল আন্তর্জাতিক চক্রান্ত! দেশকে যানজটে রেখে বাইরের অপশক্তি এর ফায়দা লুটতে চায়। প্রাইভেট কারগুলোর দাম কমিয়ে তারা এই দেশটাকে গাড়িতে গাড়িতে ভরিয়ে দিচ্ছে; অথচ একটা দোতলা বাসে একশ প্রাইভেট কারের প্যাসেঞ্জার বসতে পারে!’

মেজো দুলাভাই কখনোই বড় দুলাভাইয়ের মতামত সাপোর্ট করেন না। ‘ভাই, আপনার কথা আমি একদম ডাস্টবিনে ফেলে দিচ্ছি না; তবে মেনেও নিতে পারছি না। আমি মনে করি, যানজট দেশের জন্য অভিশাপ নয়; বরং আশীর্বাদ। ইদানীং ড্রাইভার ভাইয়েরা যে স্টাইলে গাড়ি চালায় তাতে ট্রাফিক জ্যাম না থাকলে গাড়ি-ঘোড়া যখন-তখন আমার-আপনার ঘাড়ে উঠে পড়ত তাতে সন্দেহ নেই। বরং আমাদের উচিত জ্যামের সময়টাকে ইউটিলাইজ করা। আপনাদের দোয়ায় কিছুটা প্রতিভা পেয়েছি বলে যানজটের অবসর মুহূর্তে আমি রবীন্দ্র সংগীত রচনা করি।’ চলতে থাকে এই তর্কমহাযুদ্ধ!

অন্যদিকে মামার এই সমস্যা সমাধানের জন্য ভগ্নে-ভাগ্নীরা জরুরী ভিত্তিতে মিটিং কল করল। তাদের মধ্যে রনি খানিক আঁতেল টাইপের; চোখ বন্ধ করে কল্পনা করতে করতে বলল, ‘ইস্, মামা যদি মানুষ না হয়ে অ্যাভাটার হত তাহলে কত্ত মজা হত! এসব রাস্তাঘাট দিয়ে আর চলাফেরা করতে হত না। গাছের ডালপালায় ঝুলতে ঝুলতে অফিসে চলে যেত।’ জনি আবার আগাগোড়াই ফাজিল প্রকৃতির বালক। সে অত্যন্ত সিরিয়াসলি প্রশ্ন করে বসল, ‘কিন্তু ঢাকা শহরে ঝুলার জন্য অত ডালপালা কোথায়?’ এমন সময় রবিন মামা রুমে ঢুকতে ঢুকতে বলল, ‘কিরে, ডালপালায় ঝুলাঝুলির গন্ধ পেলাম, তোরা কোথাকার বানর নিয়ে আলোচনা করছিস?’ আলোচনার বিষয়বস্তু শুনে রবিনের তো চোয়ালই ঝুলে যাওয়ার দশা!

ঢাকায় একে তো যানজট, তার উপর রাস্তা খোঁড়াখুঁড়ি। জরুরী ভিত্তিতে সমাধান প্রয়োজন। ‘মামা, একটা কাজ করতে পার। রেডিও-তে প্রতিদিন ‘ঢাকার চাকা’ অনুষ্ঠান শুনবে; তারপর যে রোডে জ্যাম সে রোড দিয়ে যাবে না।’ পলির কথা শুনে মুখখানা বাংলা ক্ষ-এর মত করে পেঁচিয়ে রবিন বলল, ‘কিন্তু জ্যাম তো সবখানে। ঢাকায় ফাঁকা রাস্তার খোঁজ-দ্যা সার্চ করে লাভ নেই।’

কিছুদিন পর একদিনের ঘটনা। ট্রাফিক জ্যামে বসে চিন্তা করতে করতেই রবিনের মাথায় এল আইডিয়াটি! এখন রবিন আকাশ দেখতে দেখতে, বাতাস খেতে খেতে অফিসে যায়। পাড়ার সবাই তার নাম দিয়েছে ‘দুই চাক্কার মামু’। হ্যাঁ, রবিন এখন সাইকেল ব্যবহার করে। রাস্তায় জ্যাম থাকলেও নো প্রবলেম; ফুটপাথ আছে না? আবার লাইনে দাঁড়িয়ে তেল-গ্যাস নেয়ারও কোন ঝামেলা নেই। ভাবছি পরের মাসের বেতন পেলে আমিও একটা সাইকেল কিনে নিব। আপনিও আইডিয়াটা ভেবে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×