মজিদ সাহেব অবসর নিয়েছেন। এখন কাজের মধ্যে প্রতিদিন তিনি খবরের কাগজ মুখস্থ করেন; আর মাঝে মাঝে টিভিতে কার্টুন ছবি বিশেষ করে ‘টম এ্যান্ড জেরি’ দেখেন।
একদিন মিসেস মজিদ তার মনের পুঞ্জীভূত কষ্ট নিয়ে হাজির হলেন স্বামীর কাছে। ‘সারাজীবন তুমি আমায় কী দিলে বলো? ভালো একটা চাইনিজে নিয়ে স্যুপ খাইয়েছো কখনো? চারপাশে এত হোটেল-রেস্টুরেন্ট; অথচ প্রতিবেলা ভাত খেতে খেতে দাঁতে পাথর জমে গেল। যখন প্রেম করতে তখন তো মনে হত যেন রসের ডিব্বা! শুনেছি বুড়ো বয়সে মানুষের নাকি ভীমরতি ধরে; আর তুমি তো দেখি সারাটা দিন ঘরের মধ্যেই পড়ে থাক। এমন রস-কষহীন মানুষ আমি জীবনেও দেখিনি। আজকেই আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে।’ বউয়ের হঠাৎ এমন অভিমান আর অভিযোগে আমাদের সাহেব অনুশোচিত।
বিকালে দুইজন মিলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক রেস্টুরেন্টে গেলেন। মিসেস মজিদ তার মনের খায়েশ মিটিয়ে অর্ডার দিলেন। তারপর শুরু হল স্মৃতিচারণ পর্ব। ‘মনে পড়ে, ভালোবেসে তুমি আমার নাম দিয়েছিলে টুনি আর আমি তোমাকে ডাকতাম টোনা বলে। তখন তোমার মুখে কত্ত মিষ্টি মিষ্টি কথা; মনে হত তোমার কথার মিষ্টিতেই বুঝি আমার ডায়বেটিস হয়ে যাবে! আর এখন ... ... ...।’
একদিকে চলতে থাকল ‘স্মৃতি তুমি বেদনা’, অন্যদিকে বিদেশী ফুড গলাধ:করণ। ক্লিয়ার স্যুপের ক্লিয়ার অবস্থা, বার্গারভর্তি মেয়নেজ আর লেটুস পাতা, স্যান্ডউইচে একটি অতি পরিচিত পতঙ্গের মমি, সর্বোপরি জুসে পঁচা আমের ফ্লেভার-এসব দেখে দুজনেই অসন্তুষ্ট। অত:পর খাবারের বিল এলে তা দেখে টোনাটুনির তো একেবারে মাথায় হাত! বিল না হয় না-ই বললাম, ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স)-ই এসেছে ১২৩ টাকা। টুনি ভেবেছিল যে একদিন পরপরই নতুন নতুন জায়গায় খেতে যাবে। কিন্তু ভ্যাটের পরিমাণ দেখে সে ভীষণ আহত হল আর তার পরিকল্পনা নিহত হল। অন্যদিকে টোনার চেহারাতেও এটা স্পষ্ট যে বেচারা অনুরোধে সেগুন কাঠের ঢেঁকি গিলেছে!
পরদিন দেশের মাননীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে বাজেট পেশ করলেন। জুস, জ্যাম, জেলীসহ আরো অনেক সামগ্রী ভ্যাটের খপ্পরে পড়তে যাচ্ছে। মজিদ সাহেব স্ত্রীকে ডেকে বললেন, ‘রেস্টুরেন্টের ঐ ভ্যাটের জন্য মন খারাপ করো না। ভাগ্য ভালো যে বাজেট ঘোষণার আগেই আমরা খেয়ে এসেছি; তা না হলে আরো বেশি ভ্যাট দিতে হত!’
টুনির মনে প্রশান্তি এল আর মাথায় একটি আইডিয়া এল। ‘এসব রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে তুমি একটা রান্নার বই কিনে আনো। প্রতিদিন আমরা বাসাতেই মজার মজার আইটেম করব!’ টোনারও আইডিয়াটি খুব পছন্দ হল।
এখন টোনা প্রতিদিন লিস্টি ধরে বাজার করে; তারপর দুইজন মহা উৎসবের আমেজে নতুন নতুন আইটেম রান্না করে আর মজা করে খায়। চাইলে টোনাটুনির সংসারে আপনিও এক চক্কর ঘুরে আসতে পারেন। ভয় নেই, খাওয়ার জন্য সেখানে কোন ভ্যাট দিতে হবে না।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।