ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে একটি নতুন অস্ত্র আর তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ।
পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেনেড তৈরির সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী ‘ভূত মরিচ’ নামে পরিচিত এই মরিচ দিয়ে। এটি কাঁদুনে গ্যাসের মতই সন্দেহ ভাজনদের থামিয়ে দেবার জন্য ব্যবহৃত হবে।
‘ভূত মরিচ’ নামে পরিচিত মরিচের এই জাতটি ২০০৭ সালে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে গিনেজ বুক এ নাম লিখিয়েছে। এই জাতের মরিচ উত্তরপূর্ব ভারতে চাষ হয়। প্রচণ্ড ঝাল ছাড়াও এটি পাকস্থলির গোলযোগ এবং গ্রীষ্মের দাবদাহ জনিত বিভিন্ন সমস্যার কারণেও এটি খাওয়া হয়।
“ভারতের প্রতিরক্ষা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর মরিচ গ্রেনেড ব্যবহারোপযোগী বলে প্রমাণিত হয়েছে, ‘ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর বিজ্ঞানী এটা নিশ্চিত করেছেন”, ভারতের উত্তরপূর্ব আসাম রাজ্যের প্রতিরক্ষা মুখপাত্র কর্ণেল ‘আর. কালিয়া’ একথা জানিয়েছেন।
“নিঃসন্দেহে এটি কার্যকর নির্বিষ অস্ত্র হবে কারণ এর তীব্র ঝাল গন্ধে শ্বাসরোধ হয়ে আসতে চাইবে এবং সন্ত্রাসীদের তাদের লুকানো জায়গা থেকে বের হয়ে আসতে বাধ্য করবে” ডিআরডিও এর প্রধান কার্যালয় (নয়া দিল্লী) লাইফ সায়েন্স বিভাগের পরিচালক ‘আর. শ্রীবাস্তব’ একথা বলেছেন। গবেষক দলের প্রধান শ্রীবাস্তব আরও জানিয়েছেন, পুলিশের উপর আক্রমনকারীদের বিরুদ্ধে এরোসল হিসেবে ব্যবহার করার জন্যও এর পরীক্ষা চালানো হয়েছে।
সূত্র: ইয়াহু নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


