আমার ইচ্ছে করে কাউকে প্রচন্ড রকম ভালবাসতে।আমার ধারনা "ভালবাসা" ই আমাদের জীবন টাকে এগিয়ে নেয় সামনের দিকে।হতে পারে সে ভালবাসা কোন নারীর প্রতি,আপন পরিবারের প্রতি,আপন কাজের প্রতি,আপন শখের প্রতি কিংবা সৃস্টিকত্রার প্রতি।এই যে আমারা প্রতিনিয়ত ইচ্ছের বিরুদ্ধে রুটিন মাফিক জীবনযাপন করছি,ব্যস্ত রাখছি নিজেকে নিত্যদিনের নানারকম অথ্রহীন/অথ্রবহ কাজে,সবকিছুরই কেন্দ্রে আছে ভালবাসা। ভালবাসার কারনেই পারিপ্বারশিক মিথস্ক্রিয়া, নানারকম ক্রিয়াপ্রতিক্রিয়া।ভালবাসার ই বিপরীত রুপ হল না-বাচক ভালবাসা যার জন্য ঘটে না-বাচক ঘটনাবলি।আমি ভালবাসি না বাধা ধরা পড়ালেখা কে,তাই ভাল করতে পারি না ফলাফল কিন্তু ভালবাসি আমার পরিবার কে তাই "না" টাকে দূরে সরিয়ে রেখে নিজেকে ব্যস্ত রাখি পড়ালেখায়। ভালবাসি নিজেকে প্রচন্ড রকম তাই সব ঝামেলা সাম্লেও সময় বের করি কবিতা পড়ার।জানি যদিও আমকে একটা গ্রেড বেশী এনে দেবে না কবিতা।ভালবেসে তবুও পড়ি নিজেকে ভাল রাখতে।মাঝে মাঝে ইচ্ছে করে কোন নারীকে তীব্র ভাবে ভালবাস্তে,অনুভব করতে ভালবাসতে পারার অনুভুতি।কিন্তু আমি পারি না। আমি অসুখী কারন আমি ভালবাসতে পারি না।আমি এক বাইনারি মনের অধিকারী,যা পারে মোটাদাগে শুধু আনন্দ/কষ্টকে ভাগ করতে,ক্ষমতা নেই কন কিছু অনুভবের।খুব সকালে ঘুম ভাঙ্গলে ইচ্ছে হয় কার মমতা মাখান হাত ধরে শান্ত সেই সময়টায় ঘুরে বেরাতে,নিজকে প্রবোধ দেই ঘুম শান্তির তাই আবার ঘুমিয়ে পড়তে চাই,ঘুম আর আসে না।রাতের আকাশে চাঁদ উঠলে তীব্র ইচ্ছে করে ভালবাসার মানুষকে পাশে নিয়ে চুপচাপ জোৎস্নায় গোসল করতে,ভাবি অর্থহীনচুপচাপ সময় কাতানর চেয়ে ক্লাস লেকচার পড়লে আমার গ্রেড ভাল হবে।মনে হয় নিজে ভাল না থাকতে পারলে কি লাভ ভাল গ্রেড দিয়ে, কি লাভ ভাল থেকে???নানাবিধ ভালবাসার ,ভাললাগার চিন্তা বাদ দিয়ে নিজেকে দেই নানারকম অজুহাত,বুঝ দেই আমাকে আমি অনেক বাস্তবাদী পোলা!!!কিন্তু মনের গহিনে শুনি হা হা হা তাচ্ছিল্যের হাসি।ভালবাসতে না পারার অক্ষমতাকে দেই বাস্তবতার ঢাল!!মাঝে মাঝে লিখতে বস্লেও এলোমেলো হয়ে যায় চিন্তাগুলো,আমাকে অসুখী করে রাখে মনের ভিতর চলতে থাকা দ্বন্দ্।তবুও আমি সুখে থাকতে চাই,সুখে থাকার চেষ্টা করি আমার বাইনারি মন নিয়ে কারন আমি জানি প্রচন্ড ভাবে কিছু চাইলে তাকে পাওয়া যায়। একদিন আমিও পাব কাউকে তীব্রভাবে ভালবাসতে পারার ক্ষমতা,এলোমেলো ভাবে যাপিত এ জীবনকে সুসজ্জিত রাখার মন্ত্র।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।