somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওদের তৈরী করা জেলে ওরাই নিরাপত্তা নিচ্ছে। মানবতার নিরাপত্তা কে দেবে বন্ধু?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আজ বড্ড অসহায়। কিছু মানুষের কাছে আজ জিম্মি ও বন্দি। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে খেটে খাওয়া মানুষ। সব কিছু ভেজালে ভরা। আর ঘুমিয়ে থেকো না। দেশের জনসাধারণ এখন বড় দুঃসময়ে দিন কাটাচ্ছে। নিরাপত্তা হিনতায় ভুগছে দেশে মধ্যবিত্ত শ্রেণীর তিলে তিলে গড়া ব্যাবসা প্রতিষ্ঠান। আর প্রশাসন নামের কিছু সাজানো চরিত্রের দাসরা তা চেয়ে চেয়ে দেখছেন। হে বিচারপতি এই বাংলায় যদি প্রকৃত মানুষই না থাকে তুমি বিচার করবে কার? আজ মানবতার কান্না কি তোমার হৃদয়কে নাড়া দেয় না।
ঐ গার্মেট শ্রমিকদের কর্মস্থল জ্বলে পুরে ছাড়খার হওয়াকে তুমি কি ভাবে সহ্য করো? আরে ও তো গামেন্ট নয় বাংলাদেশের ভাগ্য পুরছে। হে বাংলার হিন্দু তোমরা এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছো না কেনো? দেখো, দেখো তোমার বাংলা মায়ের সিঁদুর বাংলার সাধারণ মানুষের রক্তে আরও টকটকে লাল হয়ে উঠছে। সেই সিদুরের দাম কি তোমরা দিবে না? দেখ রাজনীতিকরা আজ নিজেরা নিজেদের গ্রেফতার করে প্রটেকশন নিচ্ছে। ভেঙ্গে ফেলো ঐ জেলের তালা, যে জেল সব সয়তানদের নিরাপদ স্থান হয়ে উঠেছে। সাধারণ চোর, ছিনতাই কারী, সন্ত্রাসী দের যারা সৃষ্টি করেছে তাদের জন্য বানানো ঘরেই তারা আশ্রয় যাচছে। তোমরা কেনো এই সহজ অভিনয় বুঝতে পারছো না। কেনো বুঝতে পারছো না ওরা তোমার রক্ত চোষা পয়সায় ঐ কারাগার বানিয়েছিলো। তোমাদের নিরাপত্তা দেবার কথা বলে তারা আজ গণজোয়ারকে ভয় পেয়ে, তাদের ব্যাংক, ব্যালেন্স, বাড়ী, গাড়ী সহকারে নিরাপত্তাও নিশ্চিত করেছে। শেয়ার বাজারের কৃত্তিম ছক তৈরি করে তোমাদের আবারও দাস বানিয়ে রেখেছে। ভেঙ্গে ফেল এই অদৃশ্য হাতের শিকল। মাথা উচু করে দাঁড়াও। দেখো ক্ষমতার ঊষালগ্নে যে নেতারূপী সাবেক সেনাসাশক তার আপন ভাগ্নের রক্তের উপর পাড়া দিয়েছিলো তিনি আজ এদিক সেদিক দৌড়িয়ে মানুষের রাজনৈতিক বিনোদন দিয়ে যাচ্ছে। আর বলি হচ্ছে তোমার আমার স্বজন। স্বজন হারাবার জ্বালা কতোখানী তা যিনি স্বজন হারিয়েছেন শুধুমাত্র তিনিই বুঝবেন। প্রিয় মানুষকে হারানোর ব্যাথা অনেক। আজ লক্ষ তরুন তার প্রাণের চেয়েও প্রিয় প্রেমিকাকে জলাঞ্জলী দিয়ে তার জীবনকে অভিষাপে নিয়ে গেছে শুধু মাত্র অর্থনীতির নাম করে ঐ রাজনীতিবিদদের লুটে পুটে ভাগ করে খাবার জন্য। আজ একটু স্থানের জন্য সাধারণ মানুষ কাদে আর রাজনীতিকরা মসনদে বসে সবকিছু নিয়ন্ত্রন করছে। জেগে ওঠো বন্ধু। তোমাদের হৃদয়ের মাঝে তোমার যে সুন্দর সত্য নেতা ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করো। দেখবে হৃদয়ের সব সমাধান খুলে যাবে। নইলে আবার বিদ্যালয়ে ভর্তি হয়ে সেই সময়ের ম্যুল্য আর গরু রচনা পড়। সময়ের মুল্য, শৃঙ্খলা, জীবনের লক্ষ্য তোমাদের কেনো পড়ানো হয়েছিল? তোমার গায়ে দামি স্যুট পড়ানোর জন্য লেখাপড়া শিখানো হয় নি। তোমার অধীকার বঞ্চিত শিক্ষক, মা, বাবাদের পয়সা যারা লুটেপুটে খায় তাদের শায়েস্তা করাবার জন্যই শিক্ষাকে কাজে লাগাও। আর বসে থেকো না বন্ধু। এমন মৃত্যু জরা ক্ষুধা দেখে হৃদয় যে আর তর সইছে না। খুলে দাও ওদের মুখোশ। মিডিয়াকে ওদের হাত থেকে মুক্তকরে নিয়ে এসো। ও যে তোমাদেরই সম্পদ!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×