somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

⚠️ বিপদ, শয়তানের ধোকা আর ইয়াক্বীন ⚠️

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


✅ যখনই দেখবেন আপনার সামনে কোনও বড় ধরনের বিপদ এসে হাজির হয়েছে, তখন একদমই ঘাবড়াবেন না, বরং ইয়াক্বীন করুন যে এটা আল্লাহতা'য়ালাই পাঠিয়েছেন এবং এর সমাধানও আল্লাহতা'য়ালাই করবেন।
অর্থাৎ, পাঁচমিশালি চিন্তাভাবনা ছেড়ে সরাসরি আল্লাহর দিকে রুজু হয়ে আনুগত্যের দ্বারা সাহায্য প্রার্থনা করুন, দেখবেন তিনি এমনভাবে সাহায্য করবেন, যা আপনার ধারনার ভিতরেও ছিল না।

✅ আরও খেয়াল করে দেখবেন যে, ঐসময় শয়তান আপনাকে ধোকায় ফেলার রকমারি চেষ্টা-প্রচেষ্টা চালাবে। সে আপনাকে বলবে তুমি এটা কর; ওটা কর, এদিকে যাও; ওদিকে যাও, অমুকের কাছে গিয়ে ধর্না দাও; তমুকের কাছে সাহায্য চাও ইত্যাদি, ইত্যাদি!
অর্থাৎ, সে আপনার দিলকে খালিকের থেকে সরিয়ে মাখলুকের দিকে নিয়ে যেতে চাইবে, সে চাইবে এই বিপদময় মুহূর্তে আপনার দিল যেন আল্লাহর দিকে একেবারেই রুজু না হয়, আপনার দিল যেন আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত না হয়, আর আপনি যেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করেন!

✅ শয়তানের কাজই হল আগুনের ভিতরে পেট্রোল ঢেলে দেয়া, অর্থাৎ সে আপনাকে সমাধান দেখিয়ে দেখিয়ে আরও বড় বড় সমস্যার দিকে নিয়ে যাবে!
পেট্রোলও যেমন তরল জাতীয়, দেখতে ঠিক পানির মতই, কিন্তু এটা দ্বারা আগুন কখনো নিভানো যায়না বরং আগুন আরও বেশি প্রজ্জলিত হয়! তেমনি বিপদের সময় শয়তানের কুমন্ত্রণা বিপদকে আরও বহুগুন বাড়িয়ে দেয়!

✅ আপনি যদি ঐসময় শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের নফসকে বাঁচিয়ে আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করতে ব্যর্থ হন, তবে নিঃসন্দেহে আপনি ধ্বংসের চোরাবালিতে নিক্ষিপ্ত হবেন! আর যদি খালেসভাবে আল্লাহর উপরে ভরসা করার সাথে সাথে তার আনুগত্যের দিকে ধাবিত হয়ে যান, তবে তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, এতে কোনও সন্দেহ নেই!

✅ মনে রাখবেন, হালত আসে বান্দাকে আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করার জন্য, বান্দাকে আল্লাহর নিকট থেকে নিকটে নেয়ার জন্য, কিন্তু বান্দা যখন শয়তানের ধোকায় আর নফসের বাধ্যতার কারনে আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সে তখন মাখলুকের দিকে আর মাখলুকের সাহায্যের দিকে ধাবিত হয়, যে কারনে সে আর আল্লাহতা'য়ালার সাহায্যের হক্বদার হতে পারেনা বরং আল্লাহর সাহায্য পাবার অযোগ্য হয়ে পড়ে।

আল্লাহতা'য়ালা আমাদের দিলকে ঈমানের নূর দ্বারা আলোকিত করুন; যাতে আমরা অজ্ঞতা ও জাহেলিয়াতের হতাশা আর শয়তান ও মাখলুকের ধোকা থেকে বাঁচতে পারি, আমিন।

Dr. Asiful Alam
University of Technology Sydney
Sydney, Australia
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×