মহান নেতাদের প্রতি কৃতজ্ঞতা
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আমাদের দুই মহান রাজনীতিবিদের উর্বর মস্তিস্ক হইতে নির্গত দুইটি উক্তি পড়িয়া চরম আহ্লাদিত হইলাম। মাননীয় মাল সাহেব বলেছেন ,” হলমার্ক যে টাকা নিয়েছে ,তা জনগণের টাকা ।এ টাকা উদ্ধারের জন্য দরকার কারখানা চালু। আর সে জন্যই ওদের দরকার আরও ঋণ “ এ জন্য নাকি হলমার্ক কে আরও ঋণ দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বহুত খুব। ভাইয়েরা আমার, যারা আপনাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এখন ও শোধ দিচ্ছে না,দয়া করে তাদের আরও ধার দিন। তাহারা বাণিজ্য করিয়া আপনাদের সকল অর্থ শোধ করিয়া দেবে!!
আমাদের মির্জা সাহেবের উক্তিও কম চমকপ্রদ নহে। তিনি তাহার কিন্নর(!!) কণ্ঠ হইতে পরীক্ষার সময় আন্দোলনের পক্ষে এই বাণী আওরেছেন, “ এটা জাতীয় স্বার্থের ব্যাপার। তাছাড়া এস.এস.সি পরীক্ষার সময় শাহবাগেও আন্দোলন হয়েছে” । আপনি নমস্য! আমাদের এই ক্ষুদ্র আন্দোলনের সাথে আপনি আপনাদের মহান, জাতীয়,বৃহত্তর আন্দোলনের তুলনা করিয়াছেন বলিয়া আমরা যারপরনাই গর্স!!তবে আফসোস!! আমরা আপনাদের ন্যায় হরতাল ডাকিয়া ,গাড়ি পোড়াইয়া আন্দোলন করিতে পারিনাই বলিয়া নাদান পোলাপান আমাদের পাত্তা না দিয়া পরীক্ষা দিতে পাড়িয়াছে!! আপনারা নিশ্চয়ই আমাদের মত দুর্বল না। সুতরাং আপনাদের আন্দোলন চলবে এবং পোলাপান প্রতি পরীক্ষার আগে প্রস্তুতির জন্য অঢেল সময় পাইয়া আপনাদের কাছে চিরঋণী থাকিবে!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন