somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকেনের চার চমৎকার রেসিপি

২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদ্যপ্রিয় বাঙালীর কাছে চিকেনের যেকোন পদ দারুন মুখরোচক । খুব সহজেই চিকেন দিয়ে দারুণ কিছু বানিয়ে সবাইকে চমকে দেয়ার পাশাপাশি নিজের পেটপুজোটাও হয়ে যায় । সব বয়সী মানুষের কাছে চিকেন আইটেম জনপ্রিয় হবার মূল কারণ হলো , খুব সহজেই সামান্য মশলা দিয়ে রান্না করা যায়।



চিকেনের সাথে নান / পরোটা আর সাথে সস,  স্যালাড এসব হলে একদম সোনায় সোহাগা । খাদ্যপ্রেমী বল্গবাসীদের জন্য সেরকমই চার রকমের মজাদার  রেসিপি নিয়ে আজ হাজির  হলাম ।




চিকেন টেংরি কাবাব

উপকরণ :

মুরগির পা ৪টি, কাবাবের মসলা ১/২টেবিল-চামচ , আদাবাটা ১/২ চা চামচ , রসুনবাটা ১/২চা চামচ , পেঁয়াজ বাটা ১ চা চামচ , জিরার গুড়া১/২ চা চামচ , গরম মসলার গুড়া ১/২ চা চামচ , বেসন ৩ টেবিলচামচ ( প্যানে টেলে নিতে হবে ) ,কাজু বাদামবাটা ১ চা চামচ , হলুদ গুড়া ১/২চাচামচ , লেবুর রস- ২ চা-চামচ , তেঁতুল ক্বাথ৪ টেবিল চামচ , টক দই ৩ টেবিল চামচ , লবণ স্বাদমতো , সর্ষের তেল১/২ কাপ ,কাঠ কয়লা এক টুকরা ।

প্রণালী :

প্রথমে মুরগির ‘রান’গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । এবার ছোটছুরি দিয়ে মাংস একটু চিরে নিন । এরপর মাংসের মধ্যে তেল বাদে বাকীসব উপকরণ ভালো করে মাখিয়ে ১ক থেকে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার প্যানে তেল গরম করেমুরগির টেংরিগুলো দিয়ে হালকা আঁচে ঢেকে ভাজতে হবে। ভাল করে দুইপাশেইভাজতে হবে। মাংস ভালো মতো সিদ্ধ ও মসলাগুলো মাখা মাখা হয়ে আসলে চুলা বন্ধ করে দিতেহবে। এরপর কয়লার টুকরাটি গ্যাসের চুলার উপর দিয়ে কিছুক্ষণ পুড়িয়ে লাল করে নিন । ভেতর এক টুকরাফয়েল পেপার দিয়ে, তার উপর জ্বলন্ত কয়লা ও একটু তেল কয়লার উপরছিটিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে কয়লা ও ফয়েলপেপার ফেলে দিয়ে পছন্দমতো পরিবেশন করুন।




সুইট অ্যান্ড সাওয়ার ক্রিস্পি চিকেন

উপকরণ:

মুরগির বুকের মাংস গ্রাম , গারলিক পাউডার ১/২ চা চামচ , জিনজার পাউডার১/২ চা চামচ , সাদা গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ , মধু ২ টেবিলচামচ , লেবুর রস ২ টেবিল চামচ , লবণ স্বাদমতো , ময়দা ৩ কাপ , ডিম ১ টি , দুধ ২ কাপ , কোটিং এর জন্যকর্ন ফ্লেক্স গুড়া ১ কাপ , তেল ৪ কাপ ।

প্রণালী :

একটি বাটিতে দুধ ও ডিম ভালো করে ফেটিয়ে রাখুন । এবার মুরগীর বুকের মাংসআঙ্গুলের সমান লম্বা ও কিছুটা চিকন করে কেটে একে একে সব মশলা দিয়ে মেখে ১০ মিনিটঢেকে রাখুন । এবার মেখে রাখা চিকেন গুলো প্রথমে ময়দায় গড়িয়ে নিন । এরপর দুধ ওডিমের মিশ্রণে গড়িয়ে সাথে সাথে কর্ণফ্লেক্সে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিয়ে সোনালী রঙহয়ে এলে নামিয়ে পছন্দমতো সসের সাথে সাজিয়ে পরিবেশন করুন ।




চিকেন ফিস্ট কাবাব

উপকরণ :

মুরগীর মাংসের কিমা ৫০০ গ্রাম, কাবাব মশলা ২ টেবিল চামচ ,গরম মসলা ১/২চা চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ , আদা বাটা ২ চাচামচ, রসুন বাটা ২ চা চামচ, কাঁচা পেঁপেবাটা ১ টেবিল চামচ, লেবুর রস ১চামচ, কাজুবাদামবাটা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচকুঁচি ৪ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো ১/২ চা চামচ , কালোগোলমরিচের ১/২ চা চামচ , টালা জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো ১চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো, জয়ফল গুঁড়ো১/২ চা চামচ, ডিমের কুসুম একটি, লেবুর রস ১টেবিল চামচ , ঘি পরিমাণমতো।

প্রণালি:

একটি বাটিতে মাংসের কিমা ও বাকী সব উপকরন ( লেবুর রস ও ঘি বাদে )ভালোভাবে মিশিয়ে নিন এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে পরিমাণ মতোকিমা নিয়ে মুঠির আকারে গড়ে ফ্রিজে রাখুন ১৫ মিনিট ।এবার প্যানে ঘি গরমকরে তাতে কিমার মুঠিগুলো হালকা আঁচে ঢেকে ভাজতেথাকুন । ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে কাবাব পরিবেশন করুন চিকেন ফিস্ট।






চিকেন চিজি কাবাব

উপকরণ :

মুরগীর কিমা ৫০০ গ্রাম, চিজ স্লাইস ৭/৮ টি ( ঢাকাই পনির ) ,কাবাব মশলা ২ টেবিল চামচ , গরম মসলা ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ , আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ৪ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, ডিমের কুসুম একটি, সরষের তেল পরিমাণমতো।

প্রণালি :

একটি বাটিতে মাংসের কিমা ও বাকী সব উপকরন ( ঘি বাদে ) ভালোভাবে মিশিয়ে নিন এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে পরিমাণ মতো কিমা নিয়ে তাতে চিজ স্লাইস পুর হিসেবে দিয়ে কাবাবের আকারে গড়ে ফ্রিজে রাখুন ১৫ মিনিট ।এবার প্যানে তেল গরম করে হালকা আঁচে কাবাব গুলো ভাজতে থাকুন । ভাজা হয়ে এলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন চিকেন চিজি কাবাব।


ছবি গুলো আমি নিজেই তুলেছি এবং রেসিপি গুলো বিভিন্ন উৎসবে সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×