somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলখাবারের থালা

০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুজোর দিনগুলোতে নানা রকম মুখরোচক খাবার তৈরির ধুম পরে যায় । পাশাপাশি অতিথি আপ্যায়নের জন্যেও আলাদা করে কিছু তৈরি করে রেখে দিতে হয় বাড়ির বয়োজেষ্ঠ্যদের । যাতে অতিথি এলেই তার তার সমাদর করা যায় । সেদিক থেকে পুজোর অতিথি সেবায় জল-খাবারের জুড়ি নেই ।




পুজোর আয়োজনে  দেশের প্রচলিত জাতীয় দৈনিক "কালের কন্ঠ"এ প্রকাশিত হয়েছে আমার রান্না করা সেরকমই কিছু জল-খাবারের রেসিপি।



তিলের নাড়ু





উপকরণ:

সাদা তিল ২৫০ গ্রাম, পাটালি গুড় ১২০ গ্রাম , পানি ১/২ কাপ, ঘি সামান্য ।

প্রণালী :

সাদা তিলগুলো শুকনো খোলায় ভেজে নিন । প্যানে পাটালি গুড় সামান্য পানি সহ ভালো করে পাক দিতে থাকুন ।বারবার নাড়ার পর যখন গুড় খুন্তি থেকে একটা সুতোর মতো করে পড়বে ঠিক সেই সময় ভেজে রাখা তিলগুলো কে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে একটি থালায় নামিয়ে নিন । হাতে সামান্য ঘি মেখে অল্প করে গুড় ও তিলের মিশ্রণ নিয়ে গোল আকারে গড়ে সাজিয়ে পরিবেশন ঐতিহ্যবাহী তিলের নাড়ু ।

নারকেল নাড়ু




উপকরণ :

নারকেল কোড়া ২ কাপ , চিনি ১কাপ ,তরল দুধ ২ কাপ , এলাচ গুড়ো ১/২ চা চামচ , নারকেল গুড়ো ১ কাপ, ঘি ১ টেবিল চামচ ।

প্রণালী:

একটা প্যানে ঘি গরম করুন। এবার এতে নারকেল কোড়া দিয়ে এক মিনিট ভাজুন । এবার এতে তরল দুধ ও চিনি দিয়ে প্রায় ১৫ মিনিট এর মতো জ্বাল দিন । একদম আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে এলাচগুড়ো মিশিয়ে হালকা ঠান্ডা করে নিন । এবার হাতে সামান্য ঘি মেখে অল্প মিশ্রণ নিয়ে লাড্ডুর আকার দিয়ে নারিকেলের গুড়োতে গড়িয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।


দই-চিড়ার সরবত



উপকরণ :

টক দই ১/৪ কাপ, চিড়া ১/৪ কাপ ,চিনি ১ /২ কাপ , নারকেল পানি ২ কাপ , লেবুর রস ১/২ চা চামচ ।

প্রণালী :

সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন । পছন্দমতো তরল বা ঘন করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন সরবত ।


পদ্ম-লুচির পায়েস




উপকরণ :

ক) লুচির জন্য- ময়দা ৩ কাপ, ঘি ২ চা চামচ, চিনি ১ চা চামচ, কুসুম গরম তরল দুধ ২ কাপ, ঘি ১ কাপ, তেল ২ কাপ ।

খ) পুরের জন্য- নারকেল কোরা ২ কাপ , খোয়া ক্ষীর ২৫০ গ্রাম , আধাভাঙ্গা কাজু ও পেস্তা বাদাম ১ কাপ , কিশমিশ কুঁচি ১/২ কাপ ।

গ) পায়েসের জন্য- তরল দুধ ২ লিটার , নলেন গুড় ২৫০ গ্রাম ।


প্রণালী :

একটি বাটিতে পুরের উপকরণ ভালোভাবে মেখে আলাদা করে রাখুন । একটি বড় সাইজের প্যানে তরল দুধ দিয়ে জ্বাল দিন , কিছুটা ঘন হয়ে এলে ১কাপ পরিমাণ দুধ আলাদা পাত্রে তুলে নলেন গুড় ভালো করে মিশিয়ে নিন । এই মিশ্রণটি ফুটন্ত তরল দুধের সাথে ভালোকরে মিশিয়ে নিন । পায়েস এর মত ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন ।একটি বড় থালায় ময়দা , চিনি , সামান্য ঘি ও পরিমানমতো তরল দুধ দিয়ে ময়ান করে রাখুন । ময়ান থেকে দুটি লেচি কাটুন । একটি লেচিতে পুর বিছিয়ে উপর থেকে আরেকটি লেচি দিয়ে ঢেকে চারপাশে মুড়ে পদ্মফুলের ভাজ দিয়ে ঘি ও তেল এর মিশ্রণে সোনালী রঙ করে ভেজে দুধের পায়েসে ছেড়ে দিয়ে দশ মিনিট ঢিমে আঁচে রাখুন । এবার নামিয়ে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করুন ।

ভাপা সন্দেশ




উপকরণ :

ছানা ১ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, কুসুম গরম দুধ ১/৪ কাপ, এলাচ গুঁড়ো ১ চিমটি,চিনি ১ কাপ, পেস্তা ও কাজু কুচি – সাজানোর জন্যে, কলাপাতা ১ টি।

প্রণালী :

ছানাতে চিনি দিয়ে ভাল করে মেখে নিন। এলাচ গুঁড়ো দিয়ে আর একবার মাখুন। এর সঙ্গে গুঁড়ো দুধ ও ছানা ভাল করে মিশিয়ে কলাপাতায় মুড়ে স্টিমারে দিয়ে স্টিম করে নিন। ঠান্ডা হলে বাদাম দিয়ে সাজিয়ে ফ্রিজে রাখুন। শেষ পাতে পরিবেশন করুন হিমশীতল সন্দেশ।



দুর্গাপুজা উপলক্ষ্যে রেসিপি গুলো "কালের কন্ঠের A2Z  "তে ১৯/১০/২০২০ সালে প্রকাশিত হয়েছে

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×