somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত-পঞ্চমীর শুভ লগ্নে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুজোর প্রসাদে বিভিন্ন ফল-ফলাদি থাকলেও আসল আকর্ষণ থাকে  খিচুড়ি আর লাবড়াতে । অনেক সময় সাথে লুচি-সুজিও থাকে । আমার কাছে আমার মামার বাড়ির ( মীরেরসরাই , চট্টগ্রাম ) স্বরস্বতী পুজো সেরা ।



মামা বাড়িতে পুজোর আগের দিন রাতে প্রতিমা এনে মন্দিরে রাখার মুহূর্ত ঢাকঢোল কাসর বাজিয়ে বরণ করার সেই আনন্দ মিস করি । রাত জেগে মন্ডপ গুছানো ও পরিস্কার করা আর একটু করে ঘুমিয়ে আবার  খুব সকালে উঠে স্নান সেরে নতুন জামাকাপড় পরে পুজোর বিভিন্ন কাজে একে অপরকে সাহায্য করা ।

পুরোহিতের জন্য অপেক্ষা করাতেও আনন্দ ছিলো , তিনি এলে আয়োজন করে সবাই মিলে অঞ্জলি প্রদান । এই অঞ্জলি দেয়ার সময় সবাই বিশেষ করে ছোটরা গাঁদা ও পলাশ ফুল হাত ভরে  নিয়ে বসতাম । সব বই দেবীর পাশে রেখে দিতাম বিশেষ করে যে বিষয়ে দুর্বল মতে হতো সেই বইটাই আগে  দিয়ে দিতাম । এরপর অঞ্জলী শেষ করে প্রসাদ খাওয়ার সময় এক বিশাল পাথরের থালা বা বড় কোন পাত্রে মেখে সবাই খেতাম । এ আনন্দ গুলো হাজার বছরেও আসবে না আর । বিকেলের দিকে পাশের গ্রাম ঘুরে বেরানো আর সাথে সেই প্রসাদ খাওয়ার বাসনা পুরণ করা । সেই সময় গুলো এক নির্ভেজাল ছিলো । 

এবার আসি বড় বেলায় , বড় বেলায় নিজস্ব স্কুলে পুজোর অঞ্জলি দেয়া  এরপর বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করা । এরপর কলেজে উঠে সেই একই ভাবে অঞ্জলি প্রদান আর সন্ধ্যেবেলা পুরো ঢাকার  পুজামন্ডপ গুলো ঘুরে বেড়ানো । আর অবশ্যই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শাঁখারিবাজার সেই তালিকার বাইরে নয় । এভাবেই এখন পুজোর সময় এসে চলেও যায় শুধু বার বার পেছন ফিরে তাকিয়ে জীবনের মানে টা খুঁজে আবারো সামনে এগিয়ে যেতে হয় নতুন কিছুর জন্য ।

পলাশ ফুলের মায়ার বাসন্তী পাঞ্জাবীটা এবার তোলা থাক , স্মৃতি গুলো জমে জমে বরফ শীতল হয়ে থাকুক । যাতে করে ফেলে আসা আনন্দ-বেদনা গুলো  একজায়গায় চিরসবুজ হয়ে স্থির হয়ে থাকে ।

সত্যি বলতে ছোট বেলার স্বরস্বতী পুজো আর বড় বেলার পুজোর তফাৎ অনেক । কিন্তু পরিবার,  বন্ধু-বান্ধব ,আত্মীয়-স্বজনের সাথে অতিবাহিত সময় গুলো বারবার মনে করিয়ে দেয় একটা সময় মানুষের ভালো যায় । হয়তো আগামীতেও ভালো কিছু সময় অপেক্ষায় আছে আমাদের ।



নিজস্ব কিছু স্মৃতি চারণ নিয়েই আজকের পোস্ট ( পাঞ্জাবীটি আমার খুব পছন্দের তাই বল্গবাসীদের দেখিয়ে দিলাম ) ।


সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×