somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রমা

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ জন্মদিন মহানায়িকা সুচিত্রা সেন ।




আজও সব বয়সের মানুষের কাছে সুচিত্রা সেন এক অজানা ভাললাগা । ছোট বেলা থেকেই আমি সুচিত্রা সেন এর সিনেমার ভক্ত ।
সুচিত্রা সেনের বইটা একদম আলাদা । লেখকের সাথে সরাসরি কিছু কথা , মুনমুন সেন থেকে শোনা কিছু কথা , নিজের চোখের সামনে ঘটে যাওয়া বা পূর্বে ঘটে যাওয়া কথা মালা নিয়ে বইটি উনার অনেক সিনেমা দেখেছি , শুধু ভালোলাগা বেড়েই যায় । কিছুদিন আগে গোপালকৃষ্ণ রায় ( তিনি একজন সাংবাদিক ও সুচিত্রা সেনের ভালোবন্ধু ) রচিত " সুচিত্রার কথা " বইটা পড়লাম ।

এখানে নায়িকা সুচিত্রা সেন কে পাওয়া যাবে না । পাওয়া যাবে ঘরোয়া রমাকে ( সুচিত্রা সেনের ডাক নাম) যে কিনা সবসময় রহস্যময়ী । সব অভিনেতা ও অভিনেত্রীর প্রতি একটা আলাদা সম্মান তার আছে । অনেক কথাই তিনি মনে রেখে দিয়েছেন , যেটা আসলেই তার একান্ত ব্যাক্তিগত ব্যাপার ।

মুনমুন সেন ছাড়াও যে তার ১টি পুত্র সন্তান হয়ে মারা গেছে তাও কিন্তু অনেকেই জানে না । এই বইটা পড়ে অনেক অজ্ঞাত কথা জানতে পারলাম ।
গোপালকৃষ্ণ রায় শুধু কাছ থেকে দেখেননি নায়িকা সুচিত্রা সেনকে , দেখেছেন একজন অতি সাধারণ সুচিত্রা সেনকে । এক অপরুপ কন্যা থেকে বধু, বধু থেকে নায়িকা এবং নায়িকা থেক কিংবদন্তি তারকা হয়ে ওঠা ।

মহানায়ক উত্তম কুমার এর সাথে নির্মল বন্ধুত্ব , ছোট ছোট মান অভিমান এর কথা , রাতের বেলা হাঁটতে বের হওয়া , খ্যাতির শিকড়ে থেকেও জানতেন কিভাবে অন্যকে ফিরিয়ে দেয়া যায়।

বিভিন্ন ছবির শুটিংয়ের পিছনে তাঁর নিজের একান্ত কিছু রাগ / অভিমান ছিল যা কিন আসেই ছবিতে নতুন মাত্রা এনেছে ।
তিনি তার শ্বশুর ও স্বামীর উৎসাহে তিনি এই অভিনয় জগতে আসেন । সাথে আছে তারকা জীবন থেকে সরে এসে নিভৃত জীবনযাপনের কথালেখ্য । আর সাথে আছে পাতায় পাতায় সাদাকালো অনেক মহামুল্যবান ছবি । আর ও আছে তার ভুবন ভুলানো সেই হাসির কিছু ছবি যা আমার অনেক ভালো লেগেছে ।

আশা করছি যারা বইটা পড়বেন তাদেরও ভালো লাগবে ।। বইটা পড়ে আমার অনেক ভাল লেগেছে .....বইটা সংগ্রহে রাখার মত , যারা সুচিত্রা সেন এর ভক্ত তাদের তো এ বই থাকাই বাঞ্চণীয় ।

মেয়ে , বঁধু , স্ত্রী , নায়িকা , বন্ধু , মা , দিদা , অভিভাবিকা প্রতিটি চরিত্র ধাপে ধাপে এই বইতে উঠে এসেছে ... লেখকের লেখনীতে ।
আমি উত্তম- সুচিত্রা জুটির একনিষ্ঠ ভক্ত ...তাই আমার কাছে ভালোলাগা টা বেশী রকমের । সবার এক নাও হতে পারে । তবে সত্যিকারের বাঙ্গালীর কাছে পাবনার রমা ভালোবাসায় সিক্ত।

বইটি কিনে সংগ্রহে রাখতে পারেন .. আর ম্যাগাজিন গুলো ২০০৪, ২০০৫ , ২০১৪,২০১৬ সালে সংগৃহীত ।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×