somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমপোকা

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জলপাইয়ের পাতা চিবাইতেছি।কারণ কেউ একজন আমারে ছাগল কইছে।তাই আমি ছাগলের মতো পাতা চিবাইতেছি আর গান গাইতেছি,কেউ কোনদিন আমারে তো কথা দিলো না...কথা দিলো না...বিনি সুতার মালাখানি গাঁথা হইলো না...গাঁথা হইলো না...
ছাগল জলপাইয়ের পাতা খায় কি না আমার কোনদিন জানা হয় নাই।ছাগল যদি গান গাইতে পারতো তবে সে লবণ দিয়া জলপাইয়ের পাতা খাওয়ার সময় কোন গান গাইতো তাও আমার জানা নাই।

কোথা থেইকা মীনা আইসা দাঁড়াইছে আমার পেছনে।এই জলপাই গাছটা নীরব,এইখানে লোকজন কমই আসে।যারা আসে তারা ছাগল হওয়ার বাসনা নিয়া আসে বইলা মনে করি না।

রতন ভাই কি করেন বইলাই মীনা একচোট হাসলো।আমি একটা কচি জলপাইয়ের পাতায় লবণ মাখতে মাখতে কইলাম,তর চোখে কি ছানি পড়ছে?দেহস না পাতা খাইতাছি!

-পাতা খাও ক্যান?ভাবী বাইত্তে ভাত রান্দে নাই?

:হ রানছে।আমার ভাত খাইতে মনে লয় নাই দেইখাই পাতা খাইতাছি।তর কি কাম এইখানে?

:সুমনাগো বাড়ি যাইতাছিলাম।তোমার গান শুইনা খাড়ায় গেলাম।এইডাতো মাইয়া মাইনষের গান!

:গানের আবার পোলা মাইয়া কি রে!গান তো গানই।

-না গো রতন ভাই!পোলা আর মাইয়াগো গান আলাদা আলাদা।

:কি জানি!আমি এতশত জানি না।এহন যা এইহান থেইকা।

মীনা যাওয়ার সময় মুখ ব্যাকাইয়া ভেংচি কাটার মতো কিছু একটা করলো।আমি গা করলাম না ততোটা।এই মাইয়াডার ভাবগতি বালা না,খালি লছম লছম করে।

আইজকা সাবিনা আমার লগে খুব খারাপ ব্যবহার করছে।আমারে ছাগল কইছে।খালি ছাগল কইলেও পারতো।তা না কইয়া সে আমারে কইছে রামছাগল।আমি রামছাগলের মতো কি করছি বুঝতাছি না।

গতকাইল রাইতে সাবিনা খুব সাজগোজ করতাছিল দেইখা আমি কইলাম কিগো বউ আইজ আচমকা সাজতাছো কি মনে কইরা?

ওর মনে হয় রাগ ধরলো!চোখ দুইটা গোল কইরা কইলো-আইজকা তোমার লগে তামশা করমু তাইয়ে।

এই কথাডা যে ও রাগ কইরা কইছিলো আমি বুঝছিলাম।আর জিগাই নাই কাহিনী কি!তারপর সারা রাইত আমারে জড়ায় ধইরা শুইয়া আছিলো।নিজেও ঘুমায় নাই,আমারেও ঘুমাইতে দেয় নাই।কি একটা কইতে যাইয়াও জানি কইতে পারে নাই সাবিনা।বারবার শরম পাইতাছিল।

দুপুরবেলা ওরে আমি বমি করতে দেখছিলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×