somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেয়াল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন তখন মাথা গোঁজার জন্য দেয়াল ছাদ সমেত বুক চেয়েছো।শুধু চুমুতে খিদে মেটেনা বলে ভাত-মাছ-ডাল চেয়েছো।বাজারের ব্যাগ পুরতে একটা স্বাবলম্বী পকেট চেয়েছো।শোয়ার জন্য শুধুই আমাকে চাওনি,চেয়েছো বিছানা-চাদর।মাসে অন্তত একবারের জন্য করেছো ঝাল ভর্তি ফুচকা বাটির বায়না।পোলাওয়ের জন্য চেয়েছো কুচি কুচি করে কাটা শশা-টমেটো-কাঁচামরিচ।উৎসবে চেয়েছো শাড়ি-ব্রা-ব্লাউজ-পেটিকোট।বছরে একবার ছুটি কাটাতে কক্সবাজারই না হয় চেয়েছো!

আমার আকাশ সমান সুবিশাল বুক আছে,নিকোটিনে পুড়ে যাওয়া দুফালি ঠোঁট আছে,বাজার করার জন্য চটের ব্যাগের বদলে আছে সস্তা পলিথিন,আছে নীল সে পলিথিন ছিঁড়ে যাওয়ার ভয়।১৮০ টাকার বটি আছে কিন্তু শশা,টমেটো,কাঁচামরিচ বাজারেই মজুদ।পকেট ভর্তি টাকার স্বপ্ন আমার পকেটেই।

এক পুরুষের গড়া ধন আরেক পুরুষ এসে খেয়ে গেছে।আমি তৃতীয় পুরুষ।শেষ পুরুষকেও তো খাওয়াতে হবে,যেখানে আমারই খাওয়ার কিছু নাই।না আছে ভিটা না আছে ঘর না বাড়ি।অসুখ হলে না পারবো ওষুধ দিতে।

গাছ তলাতে শান্তি আছে,মানি।গাছ তলাও মালিকানাধীন সম্পত্তি।ফুটপাতেও এদেশে কঠোর রাজনীতি।মাথার নিচে ইট-বালিশের দামও একটা লাল ছোট নোট।

এত এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্লজ্জ ইচ্ছার তাড়নায় যে ভুল স্বপ্ন দেখে অপরাধ করে বাঁচি,তার দায়ভার কেন অন্য কেউ নেবে হাসিমুখে?
-ভালবাসি।
:মানি।সহ্যক্ষমতা কতকালের?
-অনন্তকালের।
:মুখেই শুধু বুলি।এক কেজি পেঁয়াজের দাম জানো?লজ্জা ঢাকার সুতার দাম জানো?জানোনা।
-বিশ্বাস করছোনা?
:বিশ্বাস-ভালবাসা-আর সুকঠিন বাস্তবতা এক কথা নয়।

এতটা বছর পরে এসেও যদি না তোমার মাথা খোলে তবে অবাধ্যতা পূঁজি করে তুমি কেবল এটাই জেনে এসো "আমি তোমাকে চলে যেতেই বলেছিলাম।"

ভালবাসাবাসি করতে শুধু মন লাগলেও,সংসার করতে পাশাপাশি ধন লাগে।প্রেমিক পুরুষটা যখন স্বামী হওয়ার পরও ছোট্ট নাকফুলের আবদার মেটাতে পারবে না,তখন ভালবাসার ভাত ভাতারের ঘরে রান্না হবে।পরিচিত পুরুষটার গায়ের ঘামের যে গন্ধে তোমার আদিম নেশা জাগতো,সে শরীর থেকে কাঁচা গুয়ের বিশ্রী গন্ধ পাবে তুমি।ঘৃণায় নাকে আঁচল চেপে ধরবে।অথচ বিয়ের প্রথম রাতে এ আঁচলটাই চেপে ধরতে লজ্জা থেকে বাঁচতে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×