somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের পাঁচ আফসোস (বোনাস সহ)।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। খুব আফসোস লাগে যখন সামাজিক অর্থনৈতিক অপ্রাপ্তি বা অসঙ্গতিকে স্বাধীনতার বিপরীতে দাঁড় করিয়ে দেয়া হয় এবং নাঁকি ঢংয়ে বলা হয় "ত্রিশ বছর পরও স্বাধীনতাকে খুঁজছি"।
২। সিলেটের জঙ্গি মর্জিনাকে নিয়ে যারা নাটক বলেছিলেন তারা নিশ্চয় এখন খুব লজ্জিত। আশা করছি এহেন পারসেপশন নির্ভর স্ট্যাস্টাস দেয়ার আগে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিবেন। দুএকদিন হাতে সময় নিয়ে দিলে লজ্জাটা পেতে হতো না। কারণ আপনিও এখন একটা মিডিয়া পার্ট আপনার চ্যানেল দেখছে প্রায় ৫০০০ দর্শক। সেখানে ঘটমান হৃদয় বিদারক ঘটনার পরও যদি তারা যুক্তি দেন তাহলে বলবো তারা যুক্তি বিজ্ঞানের অনেক উপরে চলে গেছেন এবং তারা বর্তমানে ত্যানা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।

৩। মীর্জা ফখরুল সাহেব, যে কথা বলা মুশকিল সে কথা মুখে না আনাই উত্তম । কিছুদিন আগে আপনি যখন বামপন্থী নেতা ছিলেন তখন কিন্তু স্বাধীনতা বিষয়ে আপনি সব কিছুই মুশকিল আসান করে দেখতেন।

৪। গণহত্যা দিবসের পাশাপাশি সকল জীবিত এবং শহীদ মুক্তিযুদ্ধাদের জন্য একটা দিন "মুক্তিযুদ্ধা দিবসের প্রয়োজনীয়তা অনুভব করছি। ত্রিশ লক্ষ মানুষের জন্য একটা দিন নাই এমন অভিমানের কথা শুনেছিলাম গেরিলা ৭১ এর অনুষ্ঠানে।

৫। মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ দুটি দল বলে দাবীদার আওয়ামীজোট ও বিএনপি জোটের ধর্মভিত্তিক দল গুলার সাথে নানা সময়ের কানেকশন এবং তাদের শক্তিকে ব্যবহারের ফল হলো আজকে আর্থসামাজিক বিভাজন এবং জঙ্গি উৎপাদন। ধর্মভিত্তিক দল সেটা শিব সেনা হোক, আনসার আল ইসলাম হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, ওলামা লীগ হোক, হেফাজত হোক, অথবা ৭১ এর ঘৃণিত জামাত নেজামে ইসলামী হোক সবাই যে কোন সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে। এই দুই দলের স্পস্ট রাজনৈতিক এবং আাদর্শিক অবস্থান ক্লীয়ার না হওয়া পর্যন্ত দেশটাতে বিভাজনের রাজনীতি থাকবে।তীব্র বিভাজনের মাঝখান থেকেই বেরিয়ে আসে বাংলা ভা,ই মুফতি হান্নান এবং সর্বশেষ মর্জিনা বেগম।

৬। ১৯৭১ সালের ২৭ শে মার্চ মেজর জিয়া সন্ধ্যা ৭ টা. ৪৫ মিনিটে কালুঘাট "স্বাধীন বাংলা বেতার কেন্দ্র" থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্রটি পাঠ করেছিলেন যেটি স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলো এবং স্বাধীনতা আন্দোলনের চুড়ান্ত সময়ে একটি মাইলফলক দিন। (সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের পর) প্রকৃত ইতিহাস চর্চা করতে চাইলে আজকে "মেজর জিয়ার ঘোষণা পাঠ" দিবস পালন করা যায় যথাযোগ্য মর্যদায়।




সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×