somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়

০৯ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের খাবার যেন স্বাস্থ্যসম্মত হয় ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।
ইফতারে বিকল্প চিনি দিয়ে ইসবগুলের ভুষি, তোকমা, লেবু কাঁচা আম বা তেঁতুল শরবত ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ডাব ছাড়া অন্যান্য মিষ্টি ফলের রস না খাওয়াই ভালো। টক ও মিষ্টি উভয় ধরনের ফলের সালাদ খাওয়া যেতে পারে, এতে খনিজলবণ ও ভিটামিনের অভাব পূরণ হবে। কাঁচা ছোলার সঙ্গে আদাকুচি, টমেটো কুচি, পদিনা পাতা ও লবণের মিশ্রণ বেশ সুস্বাদু খাবার। কাঁচা ছোলা রক্তের কোলেস্টেরল কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
সন্ধ্যা রাতে (ইফতার পরবর্তী) খাবার একেবারে বাদ দেয়া উচিত নয়। কম করে হলেও খেতে হবে। অন্য সময়ের রাতের খাবারের সমপরিমাণ হবে রমজানে ডায়াবেটিস রোগীর খাবার। রোগী ভাত খেতে পারবে তবে চিকিৎসক কর্তৃক বরাদ্দ খাবারের পরিমাণের দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। হালকা মসলায় রান্না যে কোনো ছোট-বড় মাছ এবং সবজি নিয়মিত খাওয়া যেতে পারে।
সেহরিতে (ভোররাতের খাবারে) রুটি অথবা ভাত রুচি অনুযায়ী গ্রহণ করুন। সেহরির খাবারের পরিমাণ হওয়া উচিত অন্যদিনের দুপুরের খাবারের সমপরিমাণ। সেহরিতে মাছ ও সবজি থাকতে পারে। দুধ অথবা ডাল যে কোনো একটা থাকলে ভালো হয়।
সর্তকতা : ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো জটিলতা, যেমন- কিডনির রোগ, উচ্চমাত্রার ইউরিক ইত্যাদি থাকে তাহলে ডালের তৈরি খাবার থেকে বিরত থাকুন।
আলসার বা গ্যাসট্রাইটিসের সমস্যা থাকলে ডুবো তেলে ভাজা ও ঝাল যুক্ত খাবার পরিহার করুন।
শরীরের ওজন বেশি থাকলে যতটা সম্ভব কম খাবার গ্রহণ করুন এবং খাবারে তেলের পরিমাণ কমিয়ে দিন।
রোজা রেখে অত্যধিক হাঁটা বা ভারী ব্যায়াম থেকে বিরত থাকুন। কারণ এতে আপনার শরীরে রক্তের শর্করার মাত্রা নিচে নেমে গিয়ে বিপদ হতে পারে।
রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের ব্যবহার :
আপনার চিকিৎসকের পরামর্শানুযায়ী ওষুধের ডোজ ঠিক করে নিন।
যারা দিনে ১ বার ডায়াবেটিসের ওষুধ (সালফোনাইলইউরিয়া) খান, তারা ইফতারের শুরুতে পানি খেয়ে ওই ওষুধ একটু কম মাত্রায় খেয়ে নিন।
দিনে ২ বার (সালফোনাইলইউরিয়া) ডোজের ক্ষেত্রে_ সকালের মাত্রাটি ইফতারের শুরুতে এবং রাতের মাত্রাটি সেহরিতে তথা ভোররাতের খাবারের আধাঘণ্টা আগে অর্ধেক-ডোজ খেয়ে নেবেন।
দিনে ৩ বার (মেটফরমিন ৫০০/৮৫০ মি.গ্রা.) ডোজের ক্ষেত্রে_ ইফতারের পর ১০০০ মি.গ্রা. এবং সেহরির পর ভরা পেটে ৫০০/৮০০ মি.গ্রা. খেতে পারেন।
যেসব রোগী থায়াজলিডিনডিয়ন গ্রহণ করেন তারা ওষুধটি একই মাত্রায় রাতের যে কোনো সময় খেতে পারেন।
যারা রিপাগি্লনাইড অথবা নেটিগি্লনাইড গ্রহণ করেন তারা ইফতারের শুরুতে ও সেহরির আগে খেতে পারেন।
রমজানের প্রথম এবং শেষদিনে ওষুধকে সমন্বয় করে নিতে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। কারণ রমজানে খাবার এবং জীবন যাত্রায় বিশেষ পরিবর্তন আসে তাই এর সঙ্গে সমন্বয় রেখে আপনাকে চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।
রমজানে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের ব্যবহার :
আপনার চিকিৎসকের পরামর্শানুযায়ী রমজান মাসের জন্য ইনসুলিনের মাত্রা ও ধরন ঠিক করে নিন।
দিনে ৩ বার ইনসুলিন গ্রহণকারীরা_ ইফতারে দুই ভাগ এবং সেহরিতে রাতের অর্ধেক ইনসুলিন নিবেন।
দিনে ২ বার ইনসুলিন গ্রহণকারীরা_ ইফতারে সকালের ডোজ এবং সেহরিতে রাতের অর্ধেক ডোজ নেবেন।
দিনে ১ বার ইনসুলিন গ্রহণকারীরা_ ইফতারের সময় নির্ধারিত ডোজ নিয়ে নেবেন।
আধুনিক ইনসুলিন গ্রহণের মাধ্যমে রমজানে ডায়াবেটিস রোগীরা অধিক সুবিধা পেতে পারেন।
তথ্যসূত্র : রমজানে ডায়াবেটিক খাবার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি; তথ্য সংগ্রহে_ এস.এম. হাসান।
সর্বোপরি রমজানে শরীরের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। কারণ শরীর সুস্থ না থাকলে রোজা রাখা আপনার জন্য নিরাপদ না ও হতে পারে। আর তাই শরীর সুস্থ রাখতে দৈনন্দিন খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে আপনাকেই।
[এই লেখাটি দৈনিক ডেসটিনি পত্রিকায় প্রকাশিত হয়েছে- ০৯/০৮/১১ রমযান প্রতিদিন পাতায়]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×