somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘তুমি’ এলে তাই বদলে গেল সব!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাব্যে, গানে দেখি প্রেমিক-প্রেমিকা একে অপরকে নিয়ে কত কিছু কল্পনা করে। কাক্সিক্ষত মানুষটি সামনে এলে তার সবকিছু বদলে যায়। সব কিছুই তার কাছে অন্য রকম লাগে, ভালো লাগে। ‘তুমি এলে তাই’ নিয়ে বহু কবিতা ও গান রচনা হয়ে গেছে। সেই তুমি এলে বসন্তে বর্ষা আসে, চৈত্রের দাবদাহেও বৃষ্টির শীতল বাতাস ছুঁয়ে যায়। তুমি এলে বদলে যায় পুরো পৃথিবী। আর আমাদের রাজনীতির আকাশে সেই ‘তুমি’ উড়ে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। তিনি এলেন বলে মুহূর্তে বদলে গেল সব।


হ্যাঁ, আমাদের দেশের রাজনীতিতে তিনি এসেছেন সুখের (!) বার্তা নিয়ে। একদিনের রাজনৈতিক পরিস্থিতির দিক তাকালেই আমরা দেখতে পাই ইতোমধ্যে অনেক কিছু ঘটে গেছে। তিনি আসবেন জানে বলেই বিএনপি হয়তো বা এই সপ্তাহে হরতাল ডাকে নি। কারণ তিনি এসে যদি দেখেন রাস্তায় হরতাল, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষের লাশ তাহলে তিনি ভাববেন বিরোধী দল কতই না খারাপ। তিনি বিগড়ে যেতে পারেন। তাই হরতাল হয় নি। অবশ্য বিএনপি এখানে অন্য কোন ব্যাখ্যাও দিতে পারে। অপরদিকে জনগণের ত্রাহি চিৎকার, বিরোধী দলের হুঙ্কার, লাশের সারি ইত্যাদি যাদেরকে টলাতে পারে নি বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবী পূরণের ক্ষেত্রে, বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে আন্দোলনের আগুনে বিষ দেওয়া সময়েই রিমান্ড পাওয়া নেতাদের রিমান্ড বাতিল হয়ে গেল শুধুমাত্র ‘তুমি’ এলে বলেই। অপরদিকে সাত সাগর আর তের নদী পাড়ি দিয়ে তিনি এলেন বলেই কি দীর্ঘ সাত বছর যাবত পরবাসী, মিডিয়ায় কোটি কোটি বার প্রচারিত কথিত দেশের সবচাইতে ‘বড় চোর(!)’ তারেক জিয়াকে সমঝোতার জন্য মামলা থেকে খালাস পাইয়ে দেওয়া হলো? যদিও এটা আমার অভিমত নয়। স্বয়ং বিবিসির মত প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশনে কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর এরকম মতামতই তুলে ধরেছেন। অপরদিকে ‘তুমি’ এলে বলেই কি এতদিনের অস্পৃশ্য ঘৃণীত ৭১এর রাজাকারদের নিয়ে স্বাধীনতার চেতনাধারীদের মিলনমেলা জমে উঠল?
হ্যাঁ, সেই ‘তুমি’ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই বিসওয়াল। গত ১৬ নভেম্বর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এসেই তিনি একে একে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী থেকে শুরু করে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। এর সূত্র ধরে পরস্পর দা কুমড়া সম্পর্কিত রাজনৈতিক দলগুলো এক ঘাটে জলও খেলেন। হাসাহাসি করলেন।

বাংলাদেশে সফররত নিশা দিশাই বিসওয়ালের সম্মানে রোববার সন্ধ্যায় মজীনার গুলশানের বাসভবনে এ মিলনমেলা বসে। আওয়ামী লীগ নেতাদের মধ্যে এতে অংশ নেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) এম ফারুক খান, মু্িক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমাম, দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, এমপি শাহরিয়ার আলম প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, রিয়াজ রহমান প্রমুখ। রাজনীতিকদের মধ্যে আরো ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ। আরো ছিলেন সাবেক তথ্য কমিশনার মোহাম্মদ জমির, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি এজে আজাদ, আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আফতাবুল ইসলাম, সামিট পাওয়ার এর এমএ আজিজ খান, ট্রান্সকম এর লতিফুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, রোকেয়া আফজাল রহমান, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার এবং নেদারল্যান্ড, কানাডা (ভারপ্রাপ্ত), ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদি দেশের রাষ্ট্রদূতগণ।

কথা হোল যদি মার্কিন দেশের উচ্চ পর্যায়ের একজন কিংবা দুই জন মানুষ এলেই রাজনীতিবিদদের এত পরিবর্তন এসে যায়, সমস্ত বিভেদ ব্যবধান ভুলে একঘাটে জল খান, ‘আপসহীন নেত্রী’ আপসকামী হয়ে যান আর ‘আয়রন লেডি’ কুসুমের মত কোমল হয়ে যান তাহলে তাদের পক্ষ থেকে দুই একজন সব সময় থেকে গেলে ক্ষতি কি?

কিন্তু কথা হচ্ছে তারা চলে গেলেই যে আবার তারা আগের চরিত্রে ফিরে যাবেন না তার কোন গ্যারান্টি আছে কী? দুই দিন পরেই আবার নিশ্চয় যে যার অবস্থানে ফিরে যাবেন। আবার শুরু হবে সরকারী দলের দমন-পীড়ন আর বিরোধী দলের হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও কর্মসূচী। রাজনীতিবিদদের অতীত চরিত্র অন্তত তাই বলে। ২০০৭ সালের কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কঠোর পদক্ষেপের পর, অর্থাৎ রাজনীতিবিদদের উপর চলা পেষণের পর আশা করা হয়েছিল যে তারা এবার সংশোধন হয়ে রাজনীতি করবেন; কিন্তু বাস্তবতায় আমরা এর বিপরীত চিত্রই দেখতে পেয়েছি। এর দীর্ঘ বিবরণে যাব না। প্রশ্ন হলো, এবারেও সাগরের ওপার থেকে আসা কাক্সিক্ষত সেই ‘তুমি’র মন্ত্রণা কি তাদেরকে সেই স্বভাবজাত চরিত্র বদলানোর পক্ষে যথেষ্ট? সময়ের ব্যবধানে তারা আবার বেঁকে বসবেন না, সেই সন্দেহ কিন্তু জনতার মনে রয়েই যায়। এমনকি সেই ‘তুমি’ এসে কাকে কোন কু-মন্ত্রণা দিয়ে যাচ্ছেন না বা কারা সে মন্ত্রণা গিলছে তা নিয়েই তারা উৎকণ্ঠিত।
আপাতত তা না জানা গেলেও আশা করা যায় আগামী কয়েক দিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। কারণ, আমরা তৃতীয় বিশ্বের কথিত দরিদ্র দেশ বলে কথা! প্রথম বিশ্বের গুরুদের উপদেশবাণী তথা নির্দেশাবলী শিরোধার্য হিসেবে মেনে নিতে হয়। নইলে যে আমাদের রক্ষে নেই! দৈনিক নিউজ
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×