somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাও দেশ প্রেম আফিমের নেশার মতই

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশপ্রেম কেন জানি ফাও মনে হয়। ক্রিকেট নিয়ে আমরা যা করলাম এই কয়দিন! শত্রু-মিত্র প্রায় গলাগলি। পরীক্ষার সময় হরতাল অবরোধ যেখানে শিথিল হয় না, মানুষ মরে গেলে, দেশের ব্যবসা-বাণিজ্য বসে গেলেও যেখানে ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি চলমান থাকে সেখানে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারায় বিজয় উতসব করার জন্য তাতেও বিরতি টানা হয়েছে। জেল-জুলুমে জর্জরিত দলের নেতারাও পথে নেমে বিজয় উতসব করছেন। হ্যা, ক্রিকেটে ইংল্যান্ডকে হারানো একটা বড় এচিভম্যান্ট বাংলাদেশের জন্য। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার মানে এই বিজয়কে ব্রিটিশদের ২/৩ শত বছরের শাসন-শোষণের জবাবের পর্যায়ে নিয়ে যাওয়া, পলাশীর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ভাবাটা কতটা মুর্খামী বা আবেগ সর্বস্ব কথা-বার্তা তার সীমা-পরিসীমা আমার বোধে আসে না। অন্যদিকে জামশেদ নামে এক পাকিস্তানি ক্রিকেটারের ফেক একাউন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটার রুবেলকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বাঙালির বিজয় উতসবকে ৭১ এর বিজয় উতসব এবং ভারতের সহায়তা ছাড়া বিজয়ের সাথে তুলনা করায় আমাদের পিন্ডি চটকে গেছে। প্রতিবাদে ফেসবুক/ব্লগের নিউজ ফিডে তো এক ধরনের বন্যাই নেমে গিয়েছিল। তাকে নিয়ে নিউজের পর নিউজ হয়েছে। দেশের প্রথম সারির অনলাইনগুলোর মধ্যে বাংলানিউজ অন্যতম একটি। তারা নাসির জামশেদের ব্যক্তিগত জীবনী ঘেটে সে কবে কবে শাস্তি পেয়েছিল তা নিয়েও সংবাদ করে ফেলেছে। ভাল কথা। অন্যদিকে ভারতীয় (স্যাটায়ার নয়) জি নিউজ রুবেলকে কটাক্ষ করে এমনি একটা নিউজ ছাপায়। কই আমরাতো এ ব্যাপারে তেমন উচ্চবাচ্চ করলাম না! তবে কি ওরা আমাদের শত্রু বলে তাদের হাতে ধর্ষিত হতে চাই না আর অন্যদিকে বন্ধু দেশের কাছে বলাতকার হওয়ার জন্য সর্বদাই কাপড় উঠিয়ে প্রস্তুত হয়ে বসে থাকি? এ আমাদের কেমন দেশপ্রেম?

আমাদের দূর দেশের শত্রুদের সীমান্তবাহিনীতো আমাদের দেশের সাধারণ গরু ব্যবসায়ীদেরকে গুলি করতে পায় না, উলংগ করে পিটায় না, সীমানা অতিক্রম করে এসে ধরে নিয়ে যায় না। আমাদের দেশকে অনুগত করে ধরে রাখতে না পারার ব্যর্থতায় আমাদের সফলতা দেখে না হয় কিছু ক্ষোভের প্রশমন ঘটায় রমিজ রাজারা। কিন্তু তারাতো শারীরিকভাবে কিছু করতে পারে না। কিন্তু যারা প্রতিবেশী হয়ে, বন্ধুর বেশে আমাদেরকে গুলি করে, হত্যা করে তাদের বিরুদ্ধে আমাদের উপযুক্ত প্রতিবাদ কই? তাদের এই অন্যায়ের বিরুদ্ধেও কেন আমরা টু শব্দটি করতে পারি না? আমরা আসলেই কি দেশপ্রেমিক হতে পেরেছি?

আমরা এত আবেগপ্রবণ কেন? ক্রিকেটে একটি দেশেকে হারানো কি কখনো যুদ্ধ করে দেশ জয়ের মত বিষয়? ধরা যাক, সামনের ম্যাচে আমরা ভারতকেও হারাতে সক্ষম হলাম, তাতে কী আমরা বিএসএফের হাতে নির্যাতিত হওয়া থেকে মুক্তি পাব? না, মোটেও তা নয়। মূলত ক্রীড়া মানেই খেলার বিষয়, স্রেফ বিনোদন। কিন্তু সেটাকে এত উচু পর্যায়ে নিয়ে যাওয়া, ম্যাচ জিতে ব্রিটিশদের শাসন-শোষণের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ ভাবা মূলত আমাদের মানসিক দৈন্যতারই সাক্ষর। জায়গামত কিছু করতে না পারার অব্যক্ত বেদনা আমরা ঢাকতে চাই ক্রিকেটে জয়ী হয়ে। অথচ মানসিক দিক দিয়ে সর্বদা আমরা ব্রিটিশদেরই গোলামী করছি। তাদের দেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। ক্রিকেটের বিজয় উল্লাস হবে, সেই সাথে এটাকেই প্রাকটিক্যাল বিজয় ধরে নিয়ে মগ্ন না হয়ে দেশকে শান্তি, শৃংখলা ও ঐক্যবদ্ধ করে তুলে আসল বিজয়ের দিকে ধাবিত হওয়াই হবে আমাদের দেশপ্রেমের প্রকৃত নিদর্শন। অথবা এই সস্তা আবেগ ধীরে ধীরে আমাদেরকে আফিমের মত বুদ করে দেবে। বিশ্বের বুকে আমরা একটা হাস্যকর আবেগসর্বস্ব জাতিতে পরিণত হবো। এই আফিম থেকে আমাদের মুক্তি মিলুক।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×