স্বপ্নের ফেরীওয়ালা
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ইচ্ছে করে স্বপ্নলোকে
মনের মত করে
একটু ঊড়ে একটু থেমে
ছুটব জগতজুড়ে,
জ্বীনের মালিক হতে চাই,
ইচ্ছেমত খাবার পেতে,
দুষ্ট সকল বন্ধুদেরও
আচ্ছামত শাস্তি দিতে,
আলিফ-লায়লা সেই যে তখন,
পুরোটাই আমার কল্পজুড়ে
হাতেম তাই আর রবিন হুডে
কত যে ঘুরেছি ঘোড়ায় চড়ে
মালেকা হামিদার কুটনামীতে
রাগ হচ্ছিল বারংবারে
তবু খায়েশ হত দুষ্ট বন্ধুদের
আকরাম যেন কয়েদ করে।
সুপার ম্যানের ওড়াউড়ি
চাচা চৌধুরীর বুদ্ধির ঝুড়ি
রাক্ষস খোক্ষস তো সাঁঝের বেলায়
মনের ভিতরেই তৈরী করি!
বাঁশের তীর আর ডাংগুলি খেলায়
মত্ত থেকে শৈশবকাল
উপভোগে কাটিয়ে দিলাম
রঙ্গিন আলোয় স্বপ্নজাল।
আজ গোধুলির ভাঙ্গা বিকাল
আমার মাঝে ডাক দিয়ে যায়
মনে পড়ছে ভীষন স্বপ্ন তোমায়
অন্তিম প্রয়াণ যেন ডাকছে আমায়!
আমি ভীষণভাবে আন্দোলিত
তোমায় পেতে
একটিবার,
যদি আসতে তুমি
ক্ষণিক পটে
অন্তিম ইচ্ছেয় পুর্ণ আঁধার।।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন