আমি মেয়েদের কে একদম বুঝিনা।
আমি কোনদিন মেয়েদের সাথে মিশি নাই। আমার ল্যাব পার্টনাররা সবসময়ই ছিল ছেলে।
মেয়েদের প্রতি আগ্রহ অনুভব করলেও কখনই পাত্তা দেইনি। খুব দৃষ্টি কটুভাবে ক্লাসমেটদের এড়িয়ে চলেছি। কিন্তু ভুল করেছিলাম। এখন শাস্তি পাচ্ছি। আমার ভালবাসার মানুষটাকে বুঝি না।
খুব কষ্ট দিয়ে ফেলি। নিজেও কষ্ট পাই ভুল বুঝে।
তাকে কথা দিয়েছি কোনদিন আর ভুল বুঝবনা। কিন্তু জানি আমি ঠিকই ভুল বুঝব। হয়ত তাকে বলবনা কষ্ট পাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব হয়ত। এমনিতে মন খারাপ হলে ব্লগে ঢুকি। নানাজনের নানা কাহিনী জেনে ভাল লাগে।
আমি জানিনা এইটা ঠিক কিনা ? আমার recently এই ধারনা হয়েছে যে মেয়েরা যদি কাউকে একবার ভালবেসে ফেলে কখনও ভুলতে পারেনা। সে খুব চেষ্টা করে তার ভালবাসার মানুষকে নিরাশ না করতে। যাদের আইডিয়া আছে এ ব্যাপারে তারা শেয়ার করবেন।
অফিসে বসে ব্লগ লিখছি। অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। বেসের ডাকে ফেরত আসতে হয়েছে।
দুইবারে লিখেছি। ব্লগের আগা আর গোড়া মিলছেনা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


