
সভ্যতা তুমি সভ্য ছিলে কবে
কবে তুমি গেয়েছিলে জীবনের জয়গান ?
সাহারা, গোবি, কালাহারিতে কি কভু মেতেছিলে প্রাণের উৎসবে !
হিমালয়, আল্পস আর আন্দিজে জমা বরফের মতই কি ছিলে নিষ্প্রাণ ?
ভিসুভিয়াস, ফুজিয়ামা বা কিলিমাঞ্জারোর মত কি আর উঠবে না জ্বলে
মেসোপটেমীয়র প্রাচীন দিনের প্রাচীর ফোঁকল গলে
দজলা বা ফোরাত নদী কি আবার বহিবে কলকল
সিন্ধু তীরের মহেঞ্জোদারো কি আর হাসিবে ঝলমল ?

ত্যাজিতে পারনি আজও কি তুমি হেলেনীয় হেমলক
হেলেনিস্টিক সভ্যতার দেহ ছিঁড়ে কি আলেকজান্ডার
আবার বীর বেশে ছুটিবে মহা দুরন্ত দুর্বার !
নাকি মায়াদের মত করিবে আবার নরবলির মহা উৎসব ?
সভ্যতা তুমি কত পথে কত রথে চড়ি
করিয়াছ ভ্রমণ এই বিশ্ব ভুবন !
নিজেরে ভরেছ তুমি কত গৌরবে, কত ইতিহাস গড়ি
পার নাই বুঝি শুধু মানবতারেই করিতে আপন !

যদি পারিতে তবে হতো না আর যুদ্ধ যুদ্ধ খেলা
মানুষ কি করে পারে মানুষেরে করিতে অবহেলা !
বিশ্বব্যাপী করনাকালেও তুমি খয়েছ মানবতা
মানবহীন সভ্যতা সে তো কেবলই বাতুলতা !
আমরা যারা আজও অমানুষ এসো ফের মানুষ হই তারা
মানুষ হয়ে মানুষে বিলাই মানবিক মানবতা
মানুষের পাশে মানুষ দাঁড়ালে পালাবে ভয়ে মৃত্যু,ক্ষুধা,জরা
চল সভ্যতারে সভ্য করে গড়ি সভ্যতারই সভ্যতা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ
newsinside24.com
bn.wikipedia.org
www.bbc.com/bengali/news-45040343
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



