
‘’ভাত খাস নাই, খানকীর পোলা ?
গতরে শক্তি নাইরে শালা ?
হারামির বাচ্চা, তারাতারি কর, হাত চালা, হাত চালা !
খুদে মোটর মেকানিকের কৃষ্ণ অধর বেয়ে
ঝরা ঘামে বারেবারে উঠছে কেবল নেয়ে ।
ওস্তাদের কথায় কান না দিয়ে
গাড়ীর চাকা খোলায় যায় ব্যস্ত হয়ে !
গ্যারেজের গেটে আরও একটি গাড়ী এলে
দৌড়ে ছুঁটে গিয়ে সে, কি যেন কি কথা বলে ।
পরে হাঁক দিয়ে বলে, ওস্তাদ… চাক্কা পাঙ্কচার !
‘চুৎমারানি, আগের কাম আগে কর !’
মুখ খারাবের স্বভাব,
এই ওস্তাদের জবাব !
একশো টাকা দিন সাথে দুই বেলা খাওয়া
গ্যারেজেই দিন রাত, গ্যারেজেই শোয়া !
কালো বেড়াল আর বেঁটে সুজন
এই তো বেশ আছে দুজন ।
ঘুমোতে ঘুমোতে রাত দুপুরে সাত সকালে উঠি
ঈদের দিন ছাড়া তার মেলে না মোটে ছুটি ।
ঘরে তার মায়ের কোল, অবুঝ ছোট্ট বোন
সেথায় যেতে কেমন করে সুজন মিয়ার মন !
খিস্তি-খেউর গা সওয়া তার শরীরে সেদিন অনেক জ্বর
রাত্রি বেলা একলা একা লাগছে তাহার ভীষণ ডর !
সকাল বেলায় ওস্তাদ এসে করছে ডাকাডাকি ,
খিস্তি-খেউর মিলিয়ে অনেক করছে হাঁকাহাঁকি।
অনেক পরে দরজা ভেঙে ঢুকল সবাই ভেতর ঘর
দেখল তাহার দেহ খানি পড়ে আছে হয়ে নিথর !
মায়ের কোল কি ফিরে পাবে, এবার সুজন বাড়ী যাবে !
এবার তাহার বাড়ী যাওয়া কোন পাষাণে আর আটকাবে ?‘’
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবিঃ cars24.com
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



