আমি
২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ্র মেঘের আকাশ তলে
সাদা রঙের কাশফুল,
আমায় দেখ একটু চেয়ে
মানব রাঙা ঘাস ফুল ।
বন বিহারী মনটা আমার
শুভ্র শরৎ সম,
যেমন তেমন ভূষণ তাহার
অন্তর প্রিয়তম ।
পথের টানে ছুটে চলি
পথ হারানোর লোভে,
চলার পথের অসঙ্গতি
দেখে ফুঁসি ক্ষোভে।
সীমাহীন চিন্তা করি
অসীম আকাশ চেয়ে,
কাব্য কথায় স্বপ্ন গড়ি
ভুবন রূপে নেয়ে ।
ধেয়ে আসা দুঃখ দেখি
যোগাই মনে সাহস
আশার বানে ডুবি ভাসি
তাও করিনা আপোষ।
প্রেমের তরে বাঁচা মরা
প্রেমের লাগি সব
ভালবাসার অনেক আশা
করছে কলরব।
আমার আমি অতল অসীম
আপন মনে চলে
আপন মনে সঙ্গোপনে
মনের কথা বলে।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ ।
ছবি লোকেশনঃ যমুনা নদীর চর
ভ্রমনঃ ১১ সেপ্টেম্বর ২০২০ ইং।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন